somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসুন্ধরাকে ঠেকাতে মরিয়া প্রথম আলো

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো আজ অসাধারণ এবং অস্বাভাবিক এক লিড করেছে বসুন্ধরা গ্রুপের শাহ আলমকে নিয়ে। এত বড় কাহিনীর সার কথা হলো, বসুন্ধরার মালিকপক্ষ অর্থ বা অন্য কোনো সক্ষমতায় পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সরকার, প্রশাসন এবং বিচারবিভাগ তাদের প্রতি নমনীয়।

প্রথম আলো'র অতিউৎসাহে মনে হয়, বসুন্ধরা পক্ষকে তাদের প্রচণ্ড ভয়। যাকে বলে জানি দুশমন। সর্বশক্তি দিয়ে তাকে ঠেকাতে হবে।

যেসব অভিযোগ তোলা হয়েছে, তা বাংলাদেশের আরো অনেকের বেলায় প্রযোজ্য। সেগুলো কিন্তু সবক্ষেত্রে গুরুত্ব পায়না প্রথম আলো সম্পাদকের কাছে। একজন ব্যক্তি বা পরিবারকে লক্ষ্য করে প্রথম আলোর সর্বশক্তি নিয়োগ রুচিহীনতার পর্যায়ে চলে গেছে।

আজকের মহাপ্রতিবেদনের মাধ্যমে প্রথম আলোর সম্পাদক এক ঢিলে অনেক পাখী মারলেন। এর একটি হলো, মিজানুর রহমান খানের মাধ্যমে প্রতিবেদনটি করিয়ে তার কালের কণ্ঠে যাওয়া ঠেকালেন। আরো যারা যাবে যাবে ভাব, তাদের দমানোর চেষ্টা করা। বাজারে বসুন্ধরার ইমেজের ক্ষতি করা, ইত্যাদি।

তবে বাস্তবতা হচ্ছে, জনগণ বেশী দিন এসব মনে রাখেনা। এক সময় হয়তো বসুন্ধরা এসব ক্ষত সারিয়ে ফেলবে। এরপর সুযোগ পেলে, প্রথম আলোকেও ক্ষত-বিক্ষত করবে। এসব আক্রমণ পাল্টা-আক্রমণে জনগণের লাভ হলো, ভবিষ্যতে দু'পক্ষ এবং অন্যরাও হিসেব করে চলবে, অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

ক্রমে এই ধারণাই জোরালো হচ্ছে, সংবাদপত্র তথা মুক্ত গণমাধ্যমই জনগণের শেষ ভরসা। তবে পাঠকের সমর্থনে অর্জিত শক্তি যেন অপশক্তিতে পরিণত না হয়।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১০
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৬

প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় আইনগতভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য মানা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×