১. একটা সময় ছিল, ছেলে সেয়ানা হয়েছে বিয়ে দাও। কারণ তার খেলার সাথী দরকার। তাই অল্পবয়স্ক দুই নরনারী খেলতে খেলতে বাবা-মা হয়। আছড়ে পাছড়ে বাচ্চা বড় করতে থাকে। দৈহিক, মানসিক, আত্মিক- সব দিক থেকেই অবিকশিত প্রজন্ম ব্যাপক হতে থাকে। ভুগতে থাকে পুরো জাতি।
২. এখন বাস্তবতা হচ্ছে, যৌনতার জন্য বিয়ের চিন্তা করা মহাপাপ। যৌনতা পণ্য হয়ে গেছে, খাওয়া-দাওয়া রেডিমেড হয়েছে। প্রধানত মানসিক এবং আত্মিক আশ্রয়ের জন্য বিয়ে করতে হবে, সংসার গড়তে হবে। অনেক বড় দায়িত্ববোধ উপলব্ধি করে স্বামী হতে হবে, স্ত্রী হতে হবে । এবং মা-বাবা হতে হবে।
৩. স্বামী-স্ত্রীর ভূমিকা যথাযথ পালন করে যদি যৌনতা বিষয়ে যে কোনো একজন ঘাটতিতে ভোগে তাহলে পারস্পরিক সম্মতিতে যৌনতার সাময়িক/বিকল্প সুযোগ গ্রহণ করা উচিত। এ নিয়ে প্রতারণা/ছলনা করে জীবনকে বিষাক্ত করা উচিত নয়। তথাকথিত নৈতিকতার জন্য জীবন, সংসার এবং সন্তান বিপন্ন হতে পারেনা। কারণ এসব বিপন্ন করা অনেক বড় পাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


