হুঁশিয়ার সাবধান! নিরাপত্তা আগে (১৮ এবং মর্মান্তিক)
৩০ শে মে, ২০১১ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝালকাঠিতে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে সেটি পলিথিনে পেঁচিয়ে থানায় হাজির হয়েছে এক নারী। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মনজু বেগম (৪০) নামে ওই নারীর অভিযোগ, তিন সন্তানের বাবা প্রতিবেশী মোজাম্মেল মাঝি (৪৫) তাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় সে দা দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলে। পাঁচ সন্তানের মা মনজু বেগম আরও জানায়, দুই বছর ধরে মোজাম্মেল তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তার হাত থেকে বাঁচার জন্য রিকশাচালক স্বামী শহিদুল হাওলাদারকে নিয়ে বরিশালে চলে যায়। চার মাস আগে এলাকায় ফিরে এলে মোজাম্মেল আবারও তাকে উক্ত্যক্ত করতে শুরু করে।
তবে মোজাম্মেলের পরিবারের সদস্যরা এ ঘটনার বিচার দাবি করেছে। তারা বলছে, শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে মনজু বেগম এ অমানবিক কাজ করেছে।
জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ওসি বলেন, ঘটনাটি রহস্যজনক। মনজু বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মোজাম্মেলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। সূত্র : বাংলাদেশ প্রতিদিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন