somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছিনহুয়াংতাওয়ের জীবন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইসিবিসি ব্যাংকে একাউন্ট খোলা:
ছিনহুয়াংতাও (চীনের পূর্বাঞ্চলীয় হপেই প্রদেশের সাগর তীরবর্তী শহর) এসেছি ২ তারিখে। গতকাল গিয়েছিলাম আইসিবিসি ব্যাংকে একাউন্ট খুলতে। এই প্রথম বিদেশি ব্যাংকে একাউন্ট খুলছি। বাংলাদেশের মানুষ নাকি বিদেশি ব্যাংকে একাউন্ট খুলতে খুব পছন্দ করে, সুইস ব্যাংক...... আরো কত কত ব্যাংক নাকি আছে।

দেশে নিজের নামে প্রথম ব্যাংক একাউন্ট খুলেছিলাম ডাচ বাংলা ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায়। একদিন লোক পাঠিয়েছিলাম একাউন্ট ওপেনিং ফরম আনতে, ওরা দেয়নি। সরাসরি ব্যাংকে গিয়ে একাউন্ট খুলতে হবে। আসলে এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। কারণ ব্যাংকে একাউন্ট খুলতে গেলে আপনার একজনকে নমিনি করতে হবে। তাকে নিশ্চই আপনার ব্যাংকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। অন্যান্য ব্যাংক একাউন্ট ওপেনিং ফরম দিয়ে দেয় (যেমন, ব্যাংক এশিয়া)। বাসা থেকে নমিনির স্বাক্ষর নিয়ে আসা যায়।

ডাচ বাংলা ফরমে এবং নমিনির ছবির পিছনে নমিনির নাম লিখে দিতে বললো। পরে বুঝেছি, এটা আসলে ভুয়া স্বাক্ষর। আল্লাহ না করুন, যদি মরে যাই, স্বাক্ষর না মিললে ডাচ বাংলা আমার টাকা নমিনিকে দিবে না। আমাকে সহজে একাউন্ট খুলে দেওয়ার নামে মূলত আমার টাকাকে অনিরাপদ করে রাখাই ডাচ বাংলা ম্যানেজমেন্টের উদ্দেশ্য।

পরে ব্যাংক এশিয়ায় একাউন্ট খুলতে গিয়ে কোন অবস্থাতেই নমিনির ভুয়া স্বাক্ষর তার এলাউ করলো না। বললো, অবশ্যই বাসায় ফর্ম নিয়ে নমিনির স্বাক্ষর নিয়ে আসুন। নয়তো আপনার কিছু হলে আমরা টাকা দিতে পারবো না। বাসায় গিয়ে স্বাক্ষর নিয়ে আসা..... একটু সময় ব্যয় হলেও টাকাটা আপাতত: একাউন্টধারীর মৃত্যুর পরও নিরাপদে থাকবে।

ডাচ বাংলায় একাউন্ট খোলার সময় আমি ব্যাংকের পিয়ন হিসেবে কিছু সময় কাজ করেছি। কারণ ফর্মটা নিয়ে তারা আমাকে বিভিন্ন টেবিলে পাঠিয়েছে, কাউন্টারে পাঠিয়েছে। তারা আমার কাছ থেকে চার্জ কিন্তু কম নেয়নি।


আমার ডেবিট কার্ড

এখানে, একটা কাউন্টারেই আমি ফর্ম জমা দেওয়ার পর, বিভিন্ন তথ্য ইনপুট করে আধাঘন্টার মধ্যেই মাত্র ১৬আরএমবি জমা নিয়ে ডেবিট কার্ড দিয়ে দিয়েছে। এই কার্ড প্রায় সব মার্কেটে, এটিএমে ব্যবহার করা যাবে। অনলাইনেও পেমেন্ট করা যাবে।


সবুজ বাটনে চাপ দেওয়ার মানে হচ্ছে আপনি সন্তুষ্ট

কাউন্টারের সামনে একটা মেশিন আছে, এখানে নিজের ইচ্ছেমতো পিন নম্বর বাছাই করার সুযোগ আছে। বাংলাদেশে একাউন্ট খোলার পনের দিন পর ডাকযোগে (ডাচ বাংলা) কার্ড আসে। তারপর ব্যাংকে গিয়ে পিন নাম্বার নিয়ে আসতে হয়। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে (ব্যাংক এশিয়া) ব্যাংকে গিয়ে কার্ড নিয়ে আসতে হয়, পিন নাম্বার ওরাই দিয়ে দেয়। এই যন্ত্রটিতে সার্ভিস সম্পর্কে মতামত দেওয়ারও সুযোগ আছে। সেবাদানকারী ব্যক্তির সেবা আপনার পছন্দ হলে সবুজ বাটন চাপবেন, না হলে অন্য বাটন চাপবেন।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×