পর্দা উঠলো ষোড়শ এশিয়ান গেমসের।
১২ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতীক্ষার প্রহর শেষে চীনের গুয়াংজোয় পর্দা উঠলো ষোড়শ এশিয়ান গেমসের। অলিম্পিকের সফল আয়োজক দেশ চীনে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমসের উদ্বোধন হয় বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জ্যাকস রগ। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রেসিডেন্ট শেখ আহমেদ আল ফাহাদ আল সাবাহ। আরো উপস্থিত ছিলেন দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরিবেশন করা হয় চীনের জাতীয় সংস্কৃতি। অনুষ্ঠানের সংবাদ পরিবেশনের জন্য রেকর্ডসংখ্যক ৯ হাজার ৫শ ৮৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান উপলক্ষে গুয়াংজো শহরকে সুসজ্জিত করা হয়। নজরকাড়া আতশ বাজিতে কেঁপে ওঠে পুরো শহর। এবারের এশিয়াড ৪৫ দেশের ১২ হাজার ক্রীড়াবিদ ৪৭৬টি স্বর্ণ পদকের জন্য অংশ নেবে। নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়েছে গুয়াংজোকে। শ’খানেক চেকপয়েন্ট বা তল্লাশিকেন্দ্র বসানো হয়েছে। শহরে ব্যক্তিগত যান চলাচলের ওপর সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বাতাস বিশুদ্ধ রাখতে ১ নভেম্বর থেকেই সব ধরনের বড় স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
আয়োজনের মেঘ তাড়ানো রাসায়নিক ঠাসা পাঁচটি বিমান তৈরি রাখা হয়েছে। ২০০৮ সালে সফল বেইজিং অলিম্পিকের সময়েও চীনে এ প্রস্তুতি নেয়া ছিলো।
আজ আসরের উদ্বোধন হলেও ইতিমধ্যে ফুটবলের প্রাথমিক পর্বের খেলা শেষ হয়েছে। এশিয়াড নতুন বিভাগ হিসেবে ডান্সস্পোর্ট, ড্রাগন-বোট রেসিং, রোলার স্পোর্টস, চায়নিজ চেস ও ক্রিকেট যুক্ত হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন