somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান তাই...চিকিত্সা কার্যক্রম বন্ধ। ডিজিটাল বাংলাদেশ !!!

২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কয়েকটি অবকাঠামো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে গতকাল প্রায় দিনভর হাসপাতালে সব ধরনের চিকিত্সা কার্যক্রম বন্ধ থাকে।

হাসপাতালের ভেতর ও বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে আসা অতিথি, নিরাপত্তারক্ষীদের কারণে পুরো হাসপাতাল অবরুদ্ধ থাকে দুপুরের পর পর্যন্ত।
চিকিত্সা কার্যক্রম বন্ধ থাকায় প্রায় অর্ধশত রোগীর নির্ধারিত জরুরি অপারেশনও গতকাল হয়নি। একদিকে মুমূর্ষু কোনো রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা যায়নি, অন্যদিকে চিকিত্সার প্রয়োজনে রোগীদের এ হাসপাতাল থেকে অন্য কোনো হাসপাতালেও নিতে পারেননি। প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত লাশ নিয়েও কেউ বেরুতে পারেননি। গতকাল ভোরে মারা যাওয়ার পরও হাসপাতালের সি-ব্লকের নিচতলায় এক রোগীর লাশ নিয়ে স্বজনরা দাঁড়িয়ে থাকেন দুপুর ১টা পর্যন্ত। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরুর আগে ও চলাকালে চিকিত্সকরা ছিলেন চরম ব্যস্ত। তারা রোগীর ওয়ার্ডেও তখন যাননি। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরও অনেক চিকিত্সক প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনায় ব্যস্ত থাকেন। তাতে রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। ভিড় লেগে যায় নিরাপত্তা বলয়ের বাইরে। রোগী ও তাদের স্বজনের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে।
তথ্যমতে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। বিএসএমএমইউ সূত্র জানায়, প্রধানমন্ত্রী হাসপাতালে উপস্থিত হন সকাল সাড়ে ১০টার দিকে। তিনি পৌনে একটা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে আন্তঃবিভাগে সব ধরনের চিকিত্সা কার্যক্রম বন্ধ থাকে। সূত্রমতে, হাসপাতালটির সার্জারি অনুষদের দশটি বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৫০ রোগীর অপারেশন হয়। গতকাল তা হয়নি। অতীতে এভাবে কোনো সময়ে এ হাসপাতালে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপলক্ষে চিকিত্সা কার্যক্রম বন্ধ থাকার ঘটনা ঘটেনি বলেও সূত্র উল্লেখ করে।
জানা যায়, প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানে ভিন্নমতে বিশ্বাসী চিকিত্সকদের আমন্ত্রণ জানানো হয়নি। একাধিক চিকিত্সকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএসএমএমইউ কর্তৃপক্ষের কেউ তাদের মৌখিকভাবেও আমন্ত্রণ জানাননি। ফলে তাদের অনেকে গতকাল হাসপাতালে উপস্থিত হননি। তাতেও অনেক রোগীর দুর্ভোগ বাড়ে। এ প্রসঙ্গে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বক্তব্য নানাভাবে চেষ্টা করেও জানা সম্ভব হয়নি।
গতকালের অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতায় খেটে খাওয়া মানুষের ঘামে ভেজা টাকায় চিকিত্সক হওয়ার ঋণ সেবা দিয়ে পরিশোধ করার জন্য চিকিত্সকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য মানসম্পন্ন চিকিত্সাসেবা নিশ্চিত করা এবং গবেষণার পরিধি বাড়াতে চিকিত্সকদের পাশাপাশি সমাজের বিত্তবানসহ ওষুধ প্রস্তুতকারকদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ৪০ শয্যার নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র, অর্টিজম সেন্টার উদ্বোধনসহ প্রধানমন্ত্রী আউটডোর পেসেন্ট ডিপার্টমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Click This Link

Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×