somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

এইচ এস সি উর্ত্তীনদের জন্য কিছু উপদেশ... যদিও গায়ে পড়ে উপদেশ কারো ভালো লাগে না ;);););)

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাদের মাঝে আবার আসলাম .. কারন তোমরা মাত্র এইচ এস সি উর্ত্তীন হয়েছো। এই সময়টাতেই তোমাদেরকে ভাবতে হবে কি করবা তোমরা বা কোথায় ভর্তি হবা বা কিভাবে তোমাদের ভবিষ্যত গড়বা। মনে রাখবা এই সময়ের সঠিক সিদ্ধান্তই তোমাকে নিয়ে যাবে ভবিষ্যত সাফল্যে অথবা ব্যার্থতায়। আর তোমার ভবিষ্যত সাফল্য সবার কিন্তু ব্যার্থতার দায়ভার শুধুই তোমার একার।

হাঁ ... HSC এর বন্ধুরা একটু সাবধানে পা ফেল....... যারা HSC পরীক্ষায় উত্তীর্ন হয়েছো এবং কোথাও ভর্তির জন্য অপেক্ষা করছো তাদেরকে সাবধানে পা ফেলার জন্য বিশেষভাবে বলছি...... আর তোমদের জন্যই এ লিখা.........।

ইতিমধ্যে তোমরা দেখবে তোমাদেরকে কাছে টানার জন্য বিভিন্ন চটকদার বিজ্ঞাপন নিয়ে মিডিয়া হাজির হয়েছে যা তোমাদের মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেস্ট। তোমরা এখন জীবনের কঠিন সময় শুরু করার দ্বারপ্রান্তে... এ জীবনই নিয়ে যাবে জীবনের বাস্তবতার পথে অর্থাৎ তোমরা যে পথে এখন পা দিবে তাই হবে তোমাদের জীবনধারন বা উপার্জনের উৎস। একবার পা পিছলানো মানে সময় এবং টাকা নস্ট সঙ্গে হতাশায় ডুবে যাওয়া।

কেন তোমাদেরকে এ লিখা... কারন চারপাশের অনেক হতাশ ছেলেপেলেদের দেখি যারা নূন্যতম গাইডের অভাবে ভুল পথে গেছে আর হতাশায় ডুবেছে............... তাদের জন্য আমার অভিজ্ঞতায় আলোকে এ লিখা....

প্রথমত: নিজের টার্গেট ঠিক করে নাও অর্থ্যাৎ ভবিষ্যতে তুমি কিভাবে তোমার জীবনের পথ পাড়ি দিতে চাও তা নিজেই ঠিক করে নাও। তুমি কি তোমার বাবা মায়ের স্বপ্ন পূরন করতে যাচ্ছো নাকি নিজের স্বপ্ন। অথবা বাবা মায়ের স্বপ্ন আর তোমার স্বপ্ন কি এক? যদি এক হয় তাহলে সমস্যা নেই এগিয়ে যাও আর এক না হলে নিজেকে প্রশ্ন করো... কোন পথে যাবে তুমি? কমপেয়ার কর.... অনেকের সাথে আলাপ করো... ভালো মন্দ চিন্তা করো.... তারপর ডিসিশান নেও। কিন্তু নিজের মনের উপর জোর করবে না তাহলে হিতে বিপরীত হলেও হতে পারে ।

দ্বিতীয়ত: যারা মেডিকেল, বুয়েট বা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির টার্গেট নিয়েছো... আমি বলবো যদি যোগ্যতা থাকে তাহলে তা বেস্ট ডিসিশান। একবার না পারলে আবার চেস্টা করবে..... কিন্তু শুধু টার্গেট থাকলেই হবে না কঠিন চেস্টা করতে হবে। শুধু মনে রেখ, তোমার এই ৩/৪ মাসের কস্ট তোমাকে নিয়ে যাবে চমৎকার ভবিষ্যতে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদাই আলাদা এটা বাস্তব জীবনে যেয়ে হাড়ে হাড়ে বুঝবা।

তৃতীয়ত: যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের দৈাড়ে আসতে পারোনি.... তারা কিন্তু একটুও হতাশ হবা না। সেখানে চেস্টা করে না পারলে মন খারাপ না করে নিজের দ্বিতীয় টার্গেটের পথে হাঁটো। তোমাদের জন্য অনেক পথ এখনও খোলা আছে। আর ভেবে দেখ, মেডিকেল, বুয়েট বা পাবলিক ইউনিভার্সিটিতে কয়টা আর সিট থাকে... অনেক অনেক কম্পিটিশান..... । এদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, ইন্জিনিয়ারিং কলেজ ... অনেক ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে.... অনেক অনেক পথ খোলা আছে... তোমাদের দরকার শুধু সঠিক সিদ্ধান্ত আর চেস্টা।

চতুর্থত: এদেশে যেমন অনেক ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে আবার শুধুই নামে ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। তোমার বাবার টাকা আছে আর তুমি যেকোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তা কিন্তু নয়.... ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে ও অনেক কম্পিটিশান। টাকা থাকলেই হলো না..... কম্পিটিশানেও টিকতে হবে......। আর নামকরা প্রাইভেট ইউনিভার্সিটির বাজার মূল্যও অনেক বেশী।

নামকরা ইউনিভার্সিটি ছাড়া অন্য ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে তোমাদের অবশ্যই অনেক খোঁজ নিতে হবে। কারন আজকাল ব্যাঙ এর ছাতার মত অনেক ইউনিভার্সিটি খুঁজে পওেয়া যায়, যাদের নামটাই শুধু বিদেশী বাকি আর কিছুই নেই। অনেক টাকায় ভর্তির পর দেখবা টিচার/ক্লাসরুম/ল্যাব/লাইব্রেরী কিছুই নাই। ভাগ্য ভালো হলে কয়েক বছর পর একটা সার্টিফিকেট পাবা আর খারাপ হলে তার আগেই ইউনিভার্সিটির সাইন বোর্ড খুলে ফেলা হবে।

আজ থাক......... বাকিটুকু পড়ে লিখি......... আজ এটুকুই থাক.........

ডিস্কক্লেইম.........: এ উপদেশ আমি ২০১২ তে ও একবার দিয়েছিলাম, শুধুমাত্র তোমাদের কথা ভেবে আবারো দিলাম।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×