somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

এটা আমার ভ্রমনের ছবি ব্লগ ..... পর্ব-৫ (জার্মান মিউজিয়াম ভ্রমণ)

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় হয়ে উঠে না লিখার তারপরও ব্লগের চমৎকার ছবি পোস্টগুলো দেখে নিজের দেখা বা তোলা ছবি শেয়ারের লোভ সামলাতে পারি না। তাই অনেক ব্যস্ততার মাঝে ও আপনাদের কাছে ফিরে আসা........ যাহোক, এবার ছবি দেখার পালা.... B:-/ B:-/ B:-/ B:-/


এটি জার্মানের স্যাটার্ন মার্কেটে বাচ্চাদের জোনের সামনে তোলা জীবন্ত কথা বলা গাছের (টকিং ট্রি) ছবি। বাচ্চারা কেন বাচ্চার মা ই এ গাছ দেখে যারপরনাই মুগ্ধ :-B :-B :-B :-B :-B


এ ছবিগুলো দেখিয়ে আপনাদের আমি অনেকটা বিভ্রান্ত করছি কারন এটি মিউজিয়ামের বাইরের অংশের ছবি। ভীতরে ছবি তোলা নিষেধ তাই কি অদ্ভুত সব জিনিস দেখে এসেছি তা আপনাদরে সাথে শেয়ার করতে পারলাম না। তারপরও দিলাম ছবিগুলা.......



এখানে মূলত আর্ট, পটারি, ফিজিক্স মিউজিয়াম। ২০ইউরো দিয়ে টিকেট কাটলে সব দেখা যায়। প্রথমে ফিজিক্স মিউজিয়াম এ আগ্রহ না থাকলে ও তা দেখার পর মনে হয়েছিল এটা না দেখলে জীবনটাই বোধ হয় বৃথা হতো। নিউটনের সূত্রের ডেমোনেস্ট্রেশান থেকে হাল আমালের নাসার রকেটের বাস্তব ডেমো...... অসাধারন।


তবে আর্ট মিউজিয়াম দেখার পর মনে হয়েছে কেন মানুষ মিলিয়ন/বিলিয়ন ডলার খরচ করে আর্ট কালেকশান করে বা আর্ট মিউজিয়াম দেখতে যায়। অসাধারন বললে ও ভুল হবে... এক কথায় আমি ভাষা হারানো মুগ্ধ। কি যে দেখে এলাম তার বর্ননা করতে গেলে কয়েক'শ পাতা লিখে ও শেষ হবে না। পাবলো থেকে এন্জেলা বা আগের স্ট্রাকচারাল আর্ট থেকে হাল আমলের বিমূর্ত আর্ট। বা ইতিহাস ভিত্তিক বিভিন্ন ঘটনার সিরিজ ছবি। গ্যালিলিও বা অন্যান্য মৃত্যু তখনকার সমসাময়িক শিল্পীরা মেনে নিতে পারিনি ... তাদের সে ক্ষোভ ফুটিয়ে তুলেছে ছবিতে। এক কথায় অসাধরন। তবে আদমের স্বর্গ থেকে বিতাড়নের সিরিজ ছবিগুলা অসাম্ .... (শুধু যদি একটু জামা কাপড় পড়াতো !!!) ;););););););)

ও পটারি মিউজিয়ামের কথা বলতে ভুলে গেছি..... ওটা ভালো তবে আমরা বানিজ্যমেলায় চাইনিজ স্টলের এতো কারুকাজময় পটারি দেখি যে সেটা কিছুটা সাদামাটা মনে হতেই পারে। তারপরও অসাধারন। নিচে একটা ছবি শেয়ার করলাম...





এখানে একটা অপেরা হাউজ আছে। সময়ের অভাবে লোভ সামলাতে হলো... দেখা হলো না তবে রাতের শোয়ের পিকচার এডটা দিলাম....।



আজ এটুকুই থাক..... নেক্সট্ নুতন কিছু নিয়ে আসবো... আশা করি।

ব্লগার খাটাশের আগ্রহে কিছু ছবির লিংক শেয়ার করলাম।
আর্ট গ্যালারি

সবশেষে টিকেটের ছবিটা দেয়ার লোভ সামলাতে পারলাম না...



আগের পর্বের ছবিগুলো যদি দেখতে চান
ছবি ব্লগ- সুইজারল্যান্ড
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
৪১টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×