somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

শিকড়ের সন্ধানে...... মেডিকেল ক্যাম্প ও গ্রাম দেখা.. রথ দেখা সহ কলা বেঁচা....

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্পোরেট লাইফের গ্যাড়াকলে পড়ে জীবনতো মোটামুটি রোবোটিক হয়ে গেছে। ঘুম থেকে উঠো.. তারপর শুরু হয় দৈাড় আর দৈাড়..... তারপর ঘুম ... আবার পরের দিনের দৈাড়। প্রতিটি্ই টাইম ধরে.. কোথাও একটু কম বেশী হবার সুযোগ নেই।



এর মাঝেই রোজার ঈদের আড্ডার মাঝে হঠাৎ বড় বোনের প্রস্তাব... চল গ্রামে যাই, সবারই কে নিয়ে একটা গেট-টুগেদার করি নেক্সট্ ঈদের পর। আমরা একটু গো গো করছিলাম... অফিস, বাচ্চার স্কুল তার উপর কোরবানী ঈদের ঝামেলা। কিন্তু সে আমাদের কথায় নিরুৎসাহিত না হয়ে নিজেই যোগােযোগ শুরু করলো সবার সাথে। আত্বীয় স্বজন মোটামুটি বিশ্ববাসী.... সারা বিশ্বব্যাপী ছড়ানো ছিটানো। কিন্তু যার সাথেই কথা বলছে সেই দ্বিগুন উৎসাহে ঝাঁপিয়ে পড়লো।

যাহোক আমাদের আগমন বার্তা শুনে ছোট চাচা বললো... যেহেতু ছয় জন ডাক্তার আছিস ফ্যামিলিতে তোরা তাহলে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করলে কেমন হয় !!! এতে যেমন গ্রামের লোকজনের সাথে পরিচিত হওয়া যাবে তেমনি জন সেবা ও করা যাবে। হাহাহা (অফ টপিক... কাকা নেক্সট্ ইলেকশান করার চিন্তা ভাবনা করছে মনে হয় B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ )

বড়পা/মেঝপা হাঁ করবে করবে ভাবছিলো...... এতো সর্ট টাইমে প্রিপারেশান.. ঔষধ পত্র যদি লাগে তা ম্যানেজ ...... লোকজন বেশী হলে তা ম্যানেজ ...... কিন্তু নাহ্ তার পরদিনই খবর পাওয়া গেল, ছোট কাকা আমাদের হাঁ না এর ধার না ধেরে পুরো গ্রামে লিফলেট বিলি ও মাইকিং শেষ।...হাহাহাহা... কাকার কঠিন উৎসাহে পানি কিভাবে দিবে এ সকল বিজি ডাক্তাররা।



অত:পর সকলের সকল কাজ একদিনের জন্য স্থগিত করে ঈদের পরদিন যাত্রা শুরু হলো গ্রামের উদ্যেশ্যে ... যদিও সকলেই দু'একবার গেছে বাট আমি অনেক অনেক বছর পর গ্রামে রওনা হলাম। তাই এক্সাইটমেন্টটা একটু বেশীই ছিল। সাথে সকল ছানাপোনা... তাদের জীবনের এ প্রথম গ্রাম দেখতে যাওয়া। তাই সামুর বন্ধুদের সাথে কিছু ছবি শেয়ার না করে পারছি না।


এই পথ যদি না শেষ হয় তবে.......যাওয়ার পথে

এবার ছবি দেখার পালা.....রোগীর সাথে......






ধানের গোলাঘর..



সর্ব শেষে একটা রোগীর সাথে আমার মেঝ বোনের কথোপকথন শেয়ার না করে পারছি না...

রোগী : আফা আমি খাইতে পারি না, না খাইয়াতো দিন দিন শুকাইয়া যাইতাছি।

ডাক্তার : তোমর শরীর স্বাস্থ্য দেখেতো খারাপ মনে হচ্ছে না। বয়স কত? এ ওজন মেশিনে দাড়াও.... হুম, ওজন তো ঠিক আছে। তাহলে সমস্যা কি?

রোগী : ১৭ বছর....খাইতে চাই না ... সৎ মা তো তাই ধইরা মাইর দেয়।

ডাক্তার : আরে এরকম সৎ মা পাওয়া যায় !!! তুমিতো খুব ভাগ্যবান... এতোদিন শুনেছি সৎ মা রা খাবার দেয় না আর তোমার সৎ মা না খেলে মাইর দেয়.....

রোগী : আরে আমি এই সব হাবি জাবি ভাত তরকারি খাইতে চাই না ... আমি চাই পোলাও রোস্ট... আপেল কমলা.... ভা্ত না খাইয়া এইগুলান চাইলেই আমারে মাইর দেয় !!!! আমারতো অন্য কিছু খাইতে মন চায় না !!! কি করুম... আমারে কোন ঔষধ দেন... যাতে ওইগুলান খাইতে মন না চায়.......

কি ঔষধ আমার বোন দিয়েছিল তা আর নাই বল্লাম............:P:P:P:P:P
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×