somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

কাজ নাইতো খই ভাজ :P :P :P

১৪ ই মার্চ, ২০২১ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দেখা পৃথিবীর সেরা সুন্দরীর একজন

রাজ পরিবারের বিরেুদ্ধে ম্যাগান হ্যারির ইর্ন্টাভিউ নিয়ে রীতিমত মিডিয়া তোলপাড় চলছে। অনলাইনে ঢুঁকলেই দেখি সবাই হাজার হাজার গবেষনাপত্র, প্রশ্নের উত্তর খুঁজে চলছে!

রাজ পরিবারে কি এর আগে এমন কিছু ছিল না? এটাই কি প্রথম অভিযোগ?
রাজপরিবার কি সত্যিই রেসিস্ট?
কেন এমন করে রাজ পরিবারের বিরেুদ্ধে মুখ খুলেছে তারা?
কেন এমন অভিযোগ ম্যাগান হ্যারির?



সবার হাজারো গবেষনা দেখে আমিও কিঞ্চিত উৎসাহিত হয়ে গবেষনায় হাত দিলাম.... B:-/

প্রিন্স চার্লস ও ক্যামিলিয়া

পুরো রাজপরিবারের বর্তমান অবস্খানের পিছনের মূল হোতা কে? হাঁ, আমার মতে প্রিন্স চার্লস এর বর্তমান স্ত্রী ক্যামিলিয়া বলতে গেলে মূল হোতা! কিভাবে? আসেন উত্তরটা জানার জন্য কিছু বিশ্লেষন করি।

১) মা ডায়ানার জীবনের এমন পরিনতি তরুন হ্যারির মনে মারাত্বক প্রভাব ফেলে। পুরো বিষয়টি সে মেনে নিতে পারেনি। সে প্রতিশোধ নিতেই হয়তো এ্যাক্টর, ডিভোর্সী ও সম্পূর্ন ভিন্ন কালচারের কালো পরিবারের মেয়ে ম্যাাগানকে বিয়ে করে। তার মনের সে ক্ষোভে হয়তো ঘি ঢালে ম্যাগান।

২) রাজ পরিবারের সব বধু বা বর সবাই আসে কোন না কোনভাবে বৃটিশ বনেদি পরিবার থেকে। আর বনেদি পরিবার বা রাজ পরিবার সব সময়ই পরিবারের ক্যাচাল সুন্দরভাবে ঢাকনা দিয়ে রাখে। তাই সম্পূর্ণ ভিন্ন কালচার ও সাধারন পরিবার থেকে আসা ম্যাগান তা সহজে মেনে নিতে পারেনি। মানসিকভাবে বিপর্যস্ত হতে বেশী সময় নেই নাই। যা সে ইর্ন্টাভিউতে বলেছে।

৩) ম্যাগান হ্যারির রাজ পরিবার থেকে বের হয়ে যাবার ঘোষনায় রাজ পরিবারের সদস্যরা ভেবেছে ওরে এমন শায়েস্তা করতে হবে যাতে বাকি কেউ রাজ পরিবারে থেকে বের হবার সাহস না করে। যার কারনে রাজ পরিবারের সকল কার্যক্রম থেকে তাদেরকে বহিস্কার করা হয এক প্রকার। আর শাস্তি হিসাবে হ্যারির সকল ভাতা বন্ধ করে দেয়। একমাত্র মা ডায়নার সম্পত্তির কিছু অংশের ভাগ শুধু হ্যারি পেতো। তার উপর সবাই বলতে গেলে তাকে এক ঘরে করে ফেলে। বাবা প্রিন্স চার্লস, ভাই উইলিয়াম কেউই তার ফোন ধরা ধরতো না যা তাকে আরো ফ্রাস্টেটেড করে তোলে।

৪) রানী এলিজাবেথের বোন প্রিন্সেস মার্গারেট এর জীবনটা এক সময় দুর্বিসহ হয়ে উঠে কিন্তু সে মুখ খুলতে পারেনি বোনের নির্দেশে। ড্রাগ আর মাদকে ডুবে হতাশায় মারা যায় সে। রানীর দ্বিতীয় পুত্র প্রিন্স এন্ড্রু এর বিরুদ্ধে আন্ডার এইজ চাইল্ড সেক্সের অভিযোগের পরও কোনরকম ইনভেস্টিগেশানে যায়নি রানী। পুত্রের প্রতি অন্ধ ভালোবাসা তাকে তা বাধ্য করেনি তা। অথচ প্রাসাদের কাজের মেয়ে ম্যাগানের বিরুদ্ধে অভিযোগ এর ইনভেস্টিগেশানের নির্দেশ দেন তিনি।

সেই প্রিন্স এন্ড্রু এর সাথে প্রেমের সর্ম্পক থাকার পরও চার্লস এর সাথে সম্পর্ক গড়ে ক্যামিলিয়া। সব জেনে শুনেও চুপ থাকেন রানী। নিজের ছেলেকে এ পরকীয়া থেকে ফেরাতে না পেরে ডায়নার জীবনটা বিষিয়ে তোলেন আর তার পরিনতিতে ডায়নাকে মরতে হয়।

আজ যদি রানী তখন প্রিন্স চার্লস এর ঘাঁড় থেকে ক্যামেলিয়ার ভুত নামাতো তাহলে আজকে সবচেয়ে সুন্দর পরিবার হতো তার পরিবার। আর এরকম দা ক্রাউন নামের ডকুমেন্টারী বা ম্যাগান হ্যারির ইর্ন্টাভিউ নিয়ে অপ্রস্তুত হতে হতো না রাজ পরিবারকে।

গবেষনা শেষ! সবাই ভালো থাকেন।


রানী এলিজাবেথের বোন প্রিন্সেস মার্গারেট


রানী এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স এন্ড্রু


সতর্ককরণ বিজ্ঞপ্তি: যারা ভাবছেন দেশের কুটি কুটি সমস্যা মাথায় নিয়া আমি আসছি কুথাকার কোন ম্যাগান হ্যারির আর ক্যামেলিয়া নিয়া বকর বকর করতে.......। তাগোরে কই, লিখুম কেন মর্তে, ভালোইতো আছি গর্তে!!

ছবি: গুগুল মামা
ডায়ালগ : রাজিব নুর
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২১ রাত ১১:৩০
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×