somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

এইটা ছবি ব্লগ প্রতিযোগিতা না। Thousand islands ঘুরাঘুরির ছবি........

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুয়া মফিজ ভাই বিরিটেন চালায় তয় আমি ক্যানাডা না চালাইলেও অন্টারিও চালানোর মতই কাম করি। তাই কঠিন দৈাড়ের উপ্রে থাকি। এরই মাঝে পাগলা বান্ধবী এ্যালিসার ফোন। এ্যালিসা.. ও হইলো গিয়া অনেকটা আমাগো পদ্মপুকুর ভাইয়ের ঘুরান্টি টিমের লিডার। প্রায় আমাদের কান ধরে কোথাও না কোথাও নিয়া যায়। খাটিঁ কানাডিয়ান হইলে যা হয় আর কি, হঠাৎ তার মাথায় কোথাও যাওয়ার ভুত চাপলে আমাদের কারো রক্ষা নাই। কানের কাছে ঘ্যান ঘ্যান চলতেই তাকে। সকাল থেইকা প্রায় বার দশের ফোন ধরছি তার।

তাইলে তুমি যাইবা না কইলা।

অবশ্যই যামু না, এ উইকে এক হাজার কাজ। তা রাইখা আমারে হাতি দিয়া টাইনাও কোথাও নিতে পারবা না।

দশ মিনিট না যাইতেই আবার ফোন এ্যালিসার।

আবার কি হইলো?

তুমি তো এ ইউকে বিজি? তো শনি রবি বারেতো অফিস নাই এবং সোমবার লেবার ডে সরকারী ছুটি। তারমানে তিনদিন তোমার কাজ নাই তাই সেই হিসাব কইরা আমি এ তিন দিনের জন্য থাইজেন্ড আইল্যান্ড এ কটেজ বুকিং দিয়েছি।

মাথায় পুরাই বাজ!! কেমনে কি?? তুমি আমারে জিগাইবা না বুকিং দেয়ার আগে!! তোমারে না কইলাম আমি ঝামেলায় আছি! এক ক্যাটক্যাটা বুইড়ার ফাইল নিয়া দৈাড়ের উপ্রে আছি!

তুমি সারা জীবনই দৈাড়ের উপ্রে থাকো, ওইটাই তোমার জীবন। তাই এইটা নিয়া প্যারা নেয়ার কিছু নাই। তাইলে রেডি হও কাল বাদে পরশু রওনা দিমু।

মানে কি?? সারাদিন কাজ কইরা ৩ ঘন্টা হাইওয়েতে ১৫০ কিমি স্পিডে আমি ড্রাইভ করতে পারুম না। যদি যাইতে চাও পুরা ড্রাইভিং এর দায়িত্ব তোমার।

ও সব দাঁত বের কইরা হাসি দিয়া কইলো তাইলে রেডি সেট গো.............

৩ দিনের কম করে ৩ হাজার ছবি তুলেছি। এতো ছবি দেয়া সম্ভব নয়। তাই দর্শনীয় স্থান হিসেবে ছবি ও পোস্ট ২ পর্বে দিলাম। আশা করি সবাই খুব বেশী বিরক্ত হবেন না এতো ছবি দেখে।

ডে ওয়ান:

Gananoque city, কানাডার ফ্রান্স কলোনির পুরোনো একটি শহর। লরেন্স নদী ও থাউজেন্ড আইল্যান্ডের কারনে জনপ্রিয় টুরিস্ট সিটি। সারা শহর জুড়ে পুরোনো ঐতিহ্যের ছোয়া, চমৎকার অভিজ্ঞতা।








Thousand islands, সেন্ট লরেন্স নদীতে প্রায় ১৮৬৪ টি ছোট বড় আইল্যান্ড নিয়েই Thousand islands। এর কিছু মালিকানা কানাডার কিছু আমেরিকার। অনেক যুদ্ধের ইতিহাস এ নদীকে ঘিরে, তাই নদীর নীচে আছে অনেক শিপরেক। আমি সিটি শিপ ক্রুজের আড়াই ঘন্টার প্যাকেজ নিয়েছিলাম যা পুরো দ্বীপগুলো ঘুরে ইউএস পর্যন্ত গিয়েছিল। প্যান্ডেমিকের কারনে আমরা বোল্ট প্রাসাদে নামতে পারিনি কারন ওটার মালিকানা ইউএস এর।

অপূর্ব প্রাকৃতিক সৈান্দয্যের এ ৬ স্কয়ার ফুটের দ্বীপের মালিকানা পেতে মাত্র ৩ মিলিয়ন ডলার হলেই চলবে। তবে এটা পেন্ডামিকের আগের হিসেব, এবার যা বাড়ির দাম বেড়েছে তাতে তো মনে হয় ৩০ মিলিয়ন মাত্র!!!











আজ এ পর্যন্ত, পরের পর্বে বাকি ছবি.................

বি:দ্র: কিছু ছবি ঘাড় বাঁকা করিয়া দেখিতে হইবে। ছবি সোজা করিবার কোন মন্ত্র আমার জানা নাই। দেখি ভুয়া মফিজ ভাই যদি দয়াপরবশত: গতবারের মত ঠিক করিয়া দেয় :P

উৎসর্গ: সকল ঘুরান্টি পাবলিক............
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×