somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

নাঈম জাহাঙ্গীর নয়ন : একটি নক্ষত্রের হারিয়ে যাওয়ার গল্প।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছেলেটির সাথে আমার পরিচয় লিখালিখির সূত্র ধরেই। আমার প্রায় প্রতিটি লিখায়ই তার স্বতস্ফুর্ত মন্তব্য থাকতো। আমার বই বের করার জন্য যারা আমার পিছনে লেগে থাকতো নয়ন তাদের মাঝে একজন। চমৎকার গান লিখতো সে, তারপর নিজের সুর দিয়ে তা গাইতো। ইউটিউব ফেসবুকে তার প্রচুর গান আছে নিজের লিখা ও সুরে গাওয়া। নয়নের লিখা মানেই গান কিন্তু সে গানগুলোতো প্রায় থাকতো বিষাদের ছায়া।

পর পর বেশ কিছু লিখায় তাকে না দেখতে পেয়ে তার একটি লিখায় নক করেছিলাম। তখন খুব মন খারাপ করে বলেছিল, আপা ব্যাক্তিগত খুব সমস্যার মাঝে যাচ্ছি। তাই লিখালিখিতে মনোযোগ দিতে পারছি না। আমি খুব সহজভাবে বল্লাম, এইসব সমস্যা জীবনে থাকবেই। তাই বলে লিখালিখি থেকে দূরে থাকবে কেন। বরং উল্টাটা করো, বেশী করে গান লিখো সমস্যা থেকে নিজের মনোযোগ সরাও।

আজ সকালে ব্লগার শায়মার ফেসবুকে খবর পেলাম নয়ন আর নেই আমাদের মাঝে। আমি রীতিমত স্তম্ভিত হয়ে গেলাম। কতই বা বয়স হবে ছেলেটির, বড়জোড় ২৫/২৬। এই বয়সী প্রতিভাবান তরুন একটি ছেলের মৃত্যু মেনে নেয়া খুব কঠিন।

আমি জানি না কিভাবে তার মৃত্যু হয়েছে। কিন্তু আমার সাথে যতটুকুই কথা হয়েছিল তাতে তার মনের মাঝের সে দু:খগুলোকেই যেন ভেসে বেড়াতে দেখছিলাম।

মানসিক স্বাস্থ্য নিয়ে আমি আগেও লিখেছিলাম। এবং সবসময়ই বলি, আমরা সবাই কম-বেশী সমস্যার মাঝে থাকি। ফেসবুকে হাসির ছবি আপলোডের মানে এই নয় যে সে কোন সমস্যার মাঝে নেই। আমার আপনার সবার মাঝে কোন না কোন কষ্ট আছে, লুকোনো দু:খ আছে, চলার পথে কঠিন সমস্যা আছে। আর সেই সব সমস্যাকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। বিশাল জীবনের সমস্যা ছোট একটি অংশ, এটাকে ইগনোর করে জীবন চলাটাই প্রধান বিষয়। ছোট কিংবা বড় যেকোন সমস্যা যদি জীবনকেই খেয়ে ফেলে তাহলে কি থাকলো।

আমরা এখনো মানসিক স্বাস্থ্য যে একটি বড় বিষয় তা কোনভাবেই মানতে রাজি নই। অথচ বিশ্বের উন্নত দেশগুলোতো মানসিক স্বাস্থ্য বিশাল একটি ইস্যু। এটি কোন লুকানোর বিষয় নয়, এটি কোন হাসাহাসির বিষয় নয় আর মানসিক অসুন্থ্যতা মানেই পাগল নয়। আমি আপনি জীবনের কোন না কোন সময় মানসিকভাবে বিধ্বস্ত থাকতেই পারি। এটি শেয়ার করা লজ্জার কোন বিষয় নয়। এটি সমাধানে কারো সাহায্য নেয়ার মাঝে কোন হীনমন্যতা কাজ করা উচিত নয়।

আমি কোন ডাক্তার নই কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে কোন পড়াশুনা ও নেই আমার। কিন্তু আমার স্বল্প জ্ঞানে যতটুকু বুঝি যেকোন মানসিক সমস্যার প্রথম পদক্ষেপই হলো শেয়ার করা। খুব আপন কারো কাছে আপনি যদি আপনার কষ্ট শেয়ার করেন তাতেও আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। শুধুমাত্র নিজের মাঝে সমস্যার রেখে দিলে তা শুধু বাড়বেই, কখনই কমবে না।

তাই সবার কাছে অনুরোধ মানসিক সমস্যাকে কোনভাবেই অবহেলা করবেন না। আপনার প্রিয়জন কোন সমস্যার কথা বললে তার সর্বোচ্চ গুড়ুত্ব দিবেন, তার সমস্যা সমাধানে সচেস্ট হবেন।

সবাই ভালো থাকুন।

আর ওপারে ভালো থাকুক নয়ন, তোমাকে অনেক অনেক মিস করবো।

তারেক_মাহমুদ এর পোস্ট নয়নকে স্মরণ করে লিখেছেন।
স্মরণঃ ব্লগার নঈম জাহাঙ্গীর নয়ন

খায়রুল আহসান ভাই নয়নকে স্মরণ করে লিখেছেন।
কবিতাঃ নয়ন স্মরণে

মোঃ মাইদুল সরকার নয়নকে স্মরণ করে লিখেছেন।
নাঈম জাহাঙ্গীর নয়ন স্মরণে

কুশন নয়নকে স্মরণ করে লিখেছেন।
প্রিয় ব্লগার নাঈম জাহাংগীর নয়নের তিরোধান

বিদ্রোহী ভৃগু নয়নকে স্মরণ করে লিখেছেন।
ট্রিবিউট টু নাঈম জাহাঙ্গীর নয়ন

নয়নের ফেসবুক: নয়নের ফেসবুক

নয়নের ব্লগ: নয়নের ব্লগ

ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ নয়নের স্মরণে যেন তার ছবি ব্লগে দেয়া হয়।


আপডেট প্লিজ:

বি:দ্র: পোস্টটি স্টিকি দেখে খুব ভালো লাগছে। সেই সাথে দায়বব্ধতাও বেড়েছে বলেই মনে করি। স্টিকি হবার কারনে এটি অনেকেরই চোখে পড়বে তাই একটি অনুরোধ। কেউ যদি নয়নের লিখা গান গুলো সংগ্রহ করে বই আকারে বের করার বিষয়ে উদ্যোগী হোন তাহলে আমি সর্বাত্বক সাহায্য করবো।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৩৯
৬৬টি মন্তব্য ৬৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×