somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

ভালো থাকুক সব নিধুয়ারা

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মনটা ক'দিন ধরেই ভীষন বিষন্ন। নিধুয়ার এ স্বেচ্ছামৃত্যু কোনভাবেই নিতে পারছি না আমি। মেয়েটা আমার কেউই না, আট দশজন সাধারন কানাডিয়ান বাঙ্গালীর মাঝে সেও একজন। তারপরও মাত্র ১৯ বছরের এমন প্রতিভার স্বেচ্ছামৃত্যু ভীষনভাবে সকিং।

কানাডার লন্ডন ওন্টারিং কলেজের ২য় বর্ষের নার্সিং কলেজের ছাত্রী নিধুয়া মুক্তাদির কেন এভাবে স্বেচ্ছামৃত্যু বেঁছে নিয়েছে তার উত্তটা সে তাঁর সাথেই নিয়ে গেছে। কিন্তু এক নিধুয়াই নয়, কানাডিয়ান সোসাইটিতে এরকম ঘটনা বেশ ক'টাই ঘটেছে। কেন এমন কিছু ঘটছে কিছুদিন পর পর তার উত্তরটা ভবিষ্যতের জন্য জানা খুব জরুরী। এ উত্তরটা জানতে পারলে হয়তো অনেক নিধুয়াকে আর হারাতে হবে না।

আমি যেহেতু বরাবরেই সামাজিক বিষয় নিয়ে লিখতে পছন্দ করি তাই একান্ত নিজস্ব ভাবনা থেকে এ উত্তর খোঁজার চেস্টা করলাম।

১৯ বছরের নিধুয়ার সাথে বাংলাদেশে বাস করা ১৯ বছরের অন্য কোন নিধুয়ার মাঝে এক আকাশ পার্থক্য। কারন, কানাডার নিধুয়ারা সেকেন্ড জেনারেশান প্রবাসী। আত্বীয় পরিজন ছাড়া সম্পূর্ণ নতুন পরিবেশে বাবা মায়ের বেচেঁ থাকার লড়াইয়ে সাথে লড়াই শুরু করে নিধুয়ারা। নতুন ভাষা, নতুন প্রতিবেশী, নতুন কালচার, নতুন স্কুল, নতুন টিচার, নতুন বন্ধু-বান্ধব........... এক কথায় সে লড়াইয়ের গল্প একমাত্র কানাডা প্রবাসী নিধুয়ারাই বোঝে।

এ লড়াইয়ের মাঝে নিজেকে খাপ খাইয়ে নিতে না নিতেই দুই মেরুর কালচারের নতুন স্ট্রাগল তৈরী হয় এ দ্বিতীয় জেনারেশান নিধুয়ার। একদিকে বাবা-মায়ের শিকড় বাংলাদেশি রক্ষনশীল কালচার অন্যদিকে কানাডিয়ান ওপেন কালচার। আর সেটা পোষাক থেকে শুরু করে খাওয়া, বন্ধুত্ব, ধর্ম, কথা বলার স্টাইল, উৎসব.......... সব কিছুতেই চলে টানাহ্যাচড়া। মাঝখান থেকে বাচ্চাগুলো থাকে দিশেহারা।

এরকম টানাহ্যাচড়ার মাঝে বাবা-মায়ের উপদ্রপ শুরু হয় দেশীয় কায়দায় তাদের বড় করা। পড়াশোনায় খবরদারী, ছেলে বা মেয়ে বন্ধুদের সাথে স্বাধীনভাবে চলায় নজরধারী, কার সাথে মিশবে বা কার সাথে চলবে তার ডিরেকশান দেয়া ............ এরকম হাজারো চাপের মাঝে থাকে এ বাচ্চাগুলো। ঘরের বাইরে কানাডিয়ান কালচার আর ঘরের মাঝে বাংলাদেশী কালচারের চাপে দিশেহারা থাকে এরা। এতো এতো চাপে এরা না পারে কানাডিয়ান বাচ্চা হতে, না পারে বাংলাদেশী বাচ্চা হতে।

বাবা-মায়ের উপদ্রপের সাথে চলে বাঙ্গালি প্রতিবেশী, বন্ধু-বান্ধব বা আত্বীয়-স্বজনের অদৃশ্য চাপ। নাসিমা ভাবীর মেয়েতো এতো ভালো রেজাল্ট করেছে আর তোর এত খারাপ রেজাল্ট কেন বা শিহাব ভাইয়ের ছেলেতো বিশাল জব পেয়েছে আর তুইতো ঘরে বসে ডিম পাড়ছিস অথবা সীমা ভাবীর মেয়েতো এক কালো ছেলের সাথে লিভটুগেদার করছে, দেখিস তুই আবার এরকম কিছু করে বসিস না যেন ................।

এরকম হাজারো চাপের মাঝে এ বাচ্চাগুলো যখন দেখে সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে বাবা-মা ঝগড়া করছে প্রতিটি বিষয় নিয়ে। দেশেই ভালো ছিলাম কেন এখানে আসলাম, ঘরের কাজে কি আমার একার যে হাত লাগানো যাবে না, কাপড় কেন এলোমেলো, জুতা কেন বাইরে, বই কেন গোছানো নেই......................।

নিজেদের কঠিন লড়াইয়ের মাঝে বাবা-মায়ের স্ট্রাগলের চাপটাও এসে পড়ে বাচ্চাদের উপর। এতো চাপে হয়তো বাচ্চাগুলো নিজেদের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে মাঝে মাঝে।

এতক্ষন যা বল্লাম তা খাতা কলমে খুব সহজ কিন্তু সেটা যে বাস্তবে কতটা কঠিন তা বলে বোঝানো যাবে না। এখানে নতুন আসা প্রায় প্রতিটা প্রবাসীই এরকম স্ট্রাগলের মাঝে যায়। আমি কোনভাবেই বাবা-মাকে দোষারোপ করছি না কারন যে কঠিন জীবনের মাঝে এসে হাল ধরতে হয় তা একমাত্র ভুক্তভোগীই তা জানে। কিন্তু বাবা-মায়ের সে স্ট্রাগল অনেক সময় বাচ্চারা ঠিকভাবে বুঝতে ব্যার্থ হয় আর গ্যাপটা সেখানেই তৈরী হয়। আর হয়তো সে গ্যাপ থেকেই অভিমান জন্ম নেয় কখনো কখনো।

ভালো থাকুক সব নিধুয়ারা।

শুধু যেন রাখো নিধুয়া, এ পৃথিবীটা অনেক অনেক বড় ও খুব সুন্দর। একটু ঘর থেকে বের হয়ে অবাক করা সুন্দর পৃথিবীটা দেখো, ভালোবেসে কারো হাতটি ধরো, প্রচন্ড শীতের রাতে সেল্টারগুলোতো ঘরহীন মানুষগুলোকে দেখো, শীতেরমাঝ রাতে রাস্তায় বরফ পরিস্কার করা ছেলেটির কষ্ট দেখো, লনের ঘাস পরিস্কার করতে আসা ১৯ বছরের কিশোরটিকে দেখো, মায়ের কোলে বসে ডিজনী মুভি দেখো, বাবার সাথে লুকিয়ে আইসক্রিম খেতে খেতে গল্প করো, বন্ধু-বান্ধবদের সাথে হঠাৎ কোন ট্রেনে চড়ে দূরে কোথাও হারিয়ে যেয়ে দেখো..... বেচেঁ থাকাটা ভীষন রকমের আনন্দের।


সোহানী
জানুয়ারী ২০২৫
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×