somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীনঃনেপালের সাথে প্রীতি ফুটবল ম্যাচ

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ২৬ তারিখ সাফ গেমসে অংশগ্রহন করার জন্য বাংলাদেশ ফুটবল দল রওনা হয়েছে নেপালের পথে।আর ঐ দিন আমাদের ইউনিভার্সিটিতে আয়োজন করেছিলাম বাংলাদেশ বনাম নেপাল প্রীতি ফুটবল ম্যাচ।এই ইউনিভার্সিটিতে আমরা বাংলাদেশ থেকে প্রথম ব্যাচ আর নেপালিরা সব তৃতীয় বর্ষের ছাত্র,তাই আমরা সবাই ভয়ে ভয়ে ছিলাম।আমাদের ইউনিভার্সিটিতে চারটা স্টেডিয়াম আছে যার মধ্যে বিদেশি ছাত্রদের জন্য একটা বরাদ্দ।
২৬ তারিখ খেলা শুরু হল বিকাল পাঁচটায়।খেলা শুরুর আগে সবাই মিলে জাতীয় সংগীত পাঠ করলাম।আমাদের অধিনায়ক ফুহাদ সবার মাঝে দাঁড়িয়ে একটি কথা বলল “খেলতে হবে দেশের জন্য”।আমাদের অনেক খেলোয়াডের বুট পড়ে খেলার অভ্যাস নাই তাই প্রথম দশ মিনিট বেশ এলোমেলো ফুটবল খেলছিল ততক্ষনে নেপাল বেশ কয়েকটি আক্রমন করে ফেলেছে।আমাদের রক্ষনভাগের খেলোয়াড জনি অবশ্য সফল ভাবে আক্রমন প্রতিহত করেছে।আমিও ছিলাম রক্ষনভাগে।তারপর ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ আমাদের দিকে চলে আসে।খেলার ১৫ মিনিটের সময় আমাদের মাঝে ‘মেসি’ বলে পরিচিত রিপনের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আমরা।এই গোলের ফলে সবার মাঝে ফিরিয়ে আসে আত্মবিশ্বাস।খেলার বিরতির মিনিট চারেক আগে আবারো নিজেকে প্রমান করে রিপন।তার বাম পায়ের দুর্দান্ত সট ডান দিকে লাফিয়ে ও রক্ষা করতে পারল না নেপালী গোলরক্ষক।দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায়।১০ মিনিট পর আবার খেলা শুরু হল।এবার নেপাল বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে।তাদের পরপর বেশ কয়েকটি সম্বিলিত আমাদের রক্ষনভাগ কাপিয়ে দেয়।বিরতির পর তাঁরা যেন নতুন ভাবে জেগে উঠেছে।খেলার ৫৮ এবং ৬৪ মিনিটে পর পর দুটি গোল করে খেলায় সমতা ফেরায় নেপাল।আমাদের মধ্যে আবারো হতাশা জন্মে,তবে অধিনায়ক ফুহাদ জোরেজোরে চিৎকার করে সবার মনবল চাঙ্গা রাখে।খেলার ৭৮ মিনিট জনির লম্বা সট বেশ দক্ষতার সাথে ধরে নেপালি কয়েকজনকে কাঠিয়ে হালিমের গোল আবারো খেলায় প্রান ফিরে আসে।নেপালিরা আক্রমণে ব্যস্ত করে তুলে আমাদের রক্ষন ভাগের খেলোয়াডদের,তবে গোলরক্ষক শাহাদাতের অসাধারণ সেভ নেপালের সব প্রচেস্টা ব্যর্থ হতে থাকে।বরং খেলার ৮৭ মিনিটে রাকিবের গোলে ৪-২ গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ি।তারপর সবাই মিলে “আমার সোনার বাংলা......”।

সামনে সাফ ফুটবল।আমরা এই দূর পরবাস থেকে বাংলাদেশ ফুটবল দল জানায় শুভ কামনা।আশা করি টুর্নামেন্ট শেষে বীরের বেশে দেশে ফিরবে বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ ফুটবল দল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×