somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমকালিন দেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩ উদ্বোধনী অনুষ্ঠান, উৎসবের সূচি এবং সেমিনারের বিস্তারিত তথ্য

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আমাদের দেশে নির্মিত হয়েছে ৫৫০ টিরও অধিক চলচ্চিত্র। তিনজন নির্বাচক এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকে একুশটি চলচ্চিত্রকে বাছাই করেছেন সেরা নির্মিতি হিসেবে। এই ২১টি চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে ‘সমকালিন দেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩’। উৎসব হবে আগামী ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত।

আজ ৩ জুলাই, বুধবার, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এই গত এক দশকে নির্মিত এই ২১টি চলচ্চিত্রের ২০ জন নির্মাতাকে সম্মাননা এবং সংবর্ধনা জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর আর্ন্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরিফিন সিদ্দিক এবং অগ্রজ চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অুনষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উৎসবের প্রথম চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ২০০২ সালে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘মাটির ময়না’।

আগামীকাল ৪ জুলাই, বৃহস্পতিবার উৎসবের দ্বিতয়ি দিনে প্রদর্শিত হবে চারটি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, বিকাল ৩টায় তানভীর মোকাম্মেল নির্মিত ‘লালন’, বিকাল ৫টায় চাষী নজরুল ইসলাম নির্মিত ‘সুভা’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সাইদুল আনাম টুটুল নির্মিত ‘আধিয়ার’।

উৎসবে ৫ জুলাই, শুক্রবার দেখানো হবে ২টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় মুরাদ পারভেজ নির্মিত ‘চন্দ্রগ্রহণ’ এবং বিকাল ৩টায় প্রদর্শিত হবে সারাহ বেগম কবরী নির্মিত ‘আয়না’।

৬ জুলাই, শনিবার, প্রদর্শিত হবে ২টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় কোহিনূর আক্তার সুচন্দা নির্মিত ‘হাজার বছর ধরে’ এবং বিকাল ৩টায় প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদ নির্মিত ‘শ্যামল ছায়া’।

৭ জুলাই, রবিবার, প্রদর্শিত হবে ৪টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় তৌকির আহমেদ নির্মিত ‘জয়যাত্রা’, বিকাল ৩টায় কাজী মোরশেদ নির্মিত ‘ঘানি’, বিকাল ৫টায় নুরুল আলম আতিক নির্মিত ‘ডুবসাঁতার’ এবং সন্ধ্যা ৭টায় তারেক মাসুদ নির্মিত ‘রানওয়ে’।

৮ জুলাই সোমবার, প্রদর্শিত হবে ৩টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় আবু সাইয়ীদ নির্মিত ‘শঙ্খনাদ’, বিকাল ৫টায় গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘মনপুরা’ এবং মোরশেদুল ইসলাম নির্মিত ‘প্রিয়তমেষু’।

৯ জুলাই উৎসবের সমাপনী দিন। এই দিন প্রদর্শিত হবে ৪টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় এনামুল করিম নির্ঝর নির্মিত ‘আহা!’, বিকাল ৩টায় নোমান রবিন নির্মিত ‘কমন জেণ্ডার’, বিকাল ৫টায় টোকন ঠাকুর নির্মিত ব্ল্যাকআউট’ এবং উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে নাসির উদ্দীন ইউসুফ নির্মিত ‘গেরিলা’।

এছাড়াও ৭দিন ব্যাপি এই উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র-সমূহ নিয়ে ৬ জুলাই, শনিবার বিকাল ৪টায় একটি সেমিনার আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে। সেমিনারের বিষয়: ‘সমকালিন বাংলাদেশের চলচ্চিত্রঃ প্রবণতার বিশ্লেষণ এবং মূল্যায়ন’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচাল নাট্যজন লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকারবৃন্দ, চলচ্চিত্র গবেষক, সমালোচক, চলচ্চিত্রকর্মী, সাংবাদিক এবং উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রসমূহের নির্মাতাগণ।

উৎসবের সকল প্রদর্শনী, সেমিনারসহ সকল আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×