প্রিয়জন
আপনাকে শুভেচ্ছা। আপনাকে আমন্ত্রন জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত ‘নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে। ১৯৭২ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশের নারী নির্মাতাদের নির্মিত কাহিনী, প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো নিয়ে ৬ দিনের এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে ২২ জন নারী নির্মাতার ৩১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই সাথে উৎসবের উদ্বোধনী দিনে প্রথমবারের মতো বাংলাদেশের নারী নির্মাতাদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
আগামী ৬ অক্টোবর, রবিবার, বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী। তিনি উৎসবের উদ্বোধন করবেন এবং নারী নির্মাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদানের পর উৎসবের উদ্ধোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে তারেক মাসুদ ও শামীম আখতার নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘সে’ এবং তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘মুক্তির গান’।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আপনার স-বান্ধব উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
আমন্ত্রণ পত্র: ‘নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানের...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।