পুরোনোদের সাথে দেখা হওয়ার আনন্দ সব সময়ই অন্যরকম! তা যে কোনো প্রসঙ্গেই হোক না কেন; আমাদের ২০১১, ২০১২ এবং ২০১৩ সালের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৃতীয় বৈঠক হয়ে গেল আজ। যখন প্রথম শুরু করেছিলাম তখনও ভাবি নি পরপর তৃতীয় বৈঠকও হয়ে যাবে আনন্দে! আজ তৃতীয় বৈঠকে উদ্বোধনী প্রদর্শনী হল ২০১১ সালে আমাদের চলচ্চিত্র পাঠচক্রের সদস্য ওয়াহেদ মাহমুদ শামস নির্মিত স্বল্পদৈর্ঘ্য 'প্রত্যাবর্তন'। আমাদের কর্মীদের উপস্থিতি ছাড়াও উপস্থিত ছিলেন শামসের বাবা, বড় ভাই, বোন এবং অনেক বন্ধুরা। ফলে আন্তরিক এবং প্রেরণামূলক হয়েছে আজকের সন্ধ্যা। আগামী মাসে চতুর্থ বৈঠকের জন্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে আমাদের ২০১৩ সালের 'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা'র সদস্য তারেক আহমেদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'এক রাতের গল্প'। আগামী বৈঠক থেকে এই আয়োজনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র গত ৮ বছরের চলচ্চিত্র শিক্ষায় অংশ নেয়া সকলেই অংশগ্রহণ করতে পারবেন। এই বৈঠকে শুধু নিজেরদের নির্মিত চলচ্চিত্র দেখা নয়; আলোচনা হবে সাম্প্রতিকতম চলচ্চিত্র-প্রবণতা এবং চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে। সবার সাথে দেখা হবে আবার এক মাসের মধ্যেই... উৎসাহী হয়ে রইলাম!
আনন্দময় সন্ধ্যা; উদ্বোধনী প্রদর্শনী হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'প্রত্যাবর্তন'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।