somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদুৎ বিপর্যয়ের মধ্যেও ৬ষ্ঠ 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স' এর উদ্বোধনী অনুষ্ঠান

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সারাদেশে জাতীয় বিদুৎ বিপর্যয়ের কারণে মানুষের কত রকমের অসুবিধা হয়েছে তা সবিস্তারে জানার সুযোগ হয়ত অল্পবিস্তর সবার হবে। কেননা দেশের কম বেশি সবাইকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। গতকাল ছিল আমাদের 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪' এর উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের পর চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনও ছিল। আমরা আশা করেছিলাম হয়ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে জেনারেটরের মাধ্যমে হলেও অনুষ্ঠান হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয় নি। যেহেতু সকাল থেকেই বিদুৎ ছিল না তাই শিল্পকলা একাডেমীর জেনারেটরে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলেছে। কিন্তু তারপর জেনারেটরের জন্য তেল পাওয়া যাচ্ছিল না কোথাও! তাই আমাদের সন্ধ্যা ৬টার অনুষ্ঠানে জেনারেটরে সার্পোট দেয়া সম্ভব হয় নি।

তাই বলে উদ্বোধনী অনুষ্ঠান হয় নি তা নয়... অনুষ্ঠান হয়েছে! জাতীয় চিত্রশালার সামনে একটি বিরাট জাম গাছ আছে। আমরা সন্ধ্যা ৭টায় সেই জামগাছের নিচে প্রদীপ জ্বেলে আমন্ত্রিত অতিথিদের নিয়ে; রীতিমত আলোচনা করে আমাদের ৬ষ্ঠ 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স' উদ্বোধন করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অগ্রজ চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র লেখক এবং অধ্যাপক ফাহমিদুল হক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে এবারের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আমরা আনন্দিত এবং উল্লসিত যে এমন চমৎকারভাবে এই অনুষ্ঠানটি করতে পেরেছি। পুরো শিল্পকলা একাডেমী ছিল অন্ধকারে ঢাকা; জামগাছের নিচের বেদিকে মঞ্চ বানিয়ে প্রদীপের আলোয় ৫০ জন চলচ্চিত্র অনুরাগি মানুষ গোল হয়ে দাড়িয়ে অনুষ্ঠান করার অভিজ্ঞতা জীবনে আর হবে কি না, জানি না! স্মরণীয়তম এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই আমাদের আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমাদের দুঃখ থেকে গেল চলচ্চিত্র প্রদর্শনী করতে না পারাতে। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা অনেক প্রদর্শনীর আয়োজন করব। সবাই ভাল থাকবেন। শুভ কামনায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×