somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে নভেম্বর মাসের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য,পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো নূন্যতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেয়া হয়।

উৎসবে নভেম্বর মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ২০টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। নির্বাচিত হয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী এবং ৪টি প্রামাণ্যচলচ্চিত্র। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ৯টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র এবং ১টি প্রামাণ্যচলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে আগামী ২৭ নভেম্বর ২০১৫, শুক্রবার। নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে বিকাল ৪:৩০টা ও সন্ধ্যা ৬:৩০টায়।

উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত চলচ্চিত্র
বিকাল ৪:৩০টায় ৯টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও ২টি প্রামাণ্যচলচ্চিত্রের প্রদর্শনী। স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ক্লাসরুম’ নির্মাতা শরীফুল হক আনন্দ এবং সাকিব মাহমুদ, ‘লাভ এক্সপেরিয়েন্স’ নির্মাতা শফিউল আজম (উদ্বোধনী প্রদর্শনী), ‘গল্পের মধ্যে গল্প’ নির্মাতা আবরার কে রিয়াল (উদ্বোধনী প্রদর্শনী), ‘পায়রা’ নির্মাতা জাহিদ হাসান প্রীতম (উদ্বোধনী প্রদর্শনী), ‘কাগজের নৌকা’ নির্মাতা এম আর মাসুদ (উদ্বোধনী প্রদর্শনী), ‘ক্লাউন’ নির্মাতা ইমাম হোসেন শামীম, ‘একা’ নির্মাতা সাইফ রাসেল (উদ্বোধনী প্রদর্শনী), ‘নুরজাহান’ নির্মাতা অনিক মিত্র, ‘অবশেষে’ নির্মাতা আশিক সরকার এবং প্রামাণ্যচলচ্চিত্র 'দেড়া’ নির্মাতা রাজন কান্তি তালুকদার (উদ্বোধনী প্রদর্শনী) ও ‘পথে পথে’ নির্মাতা এম. দিদারুল করিম শিকদার।

সন্ধ্যা ৬:৩০টায় ৭টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও ২টি প্রামাণ্যচলচ্চিত্রের প্রদর্শনী। স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ঘ্রাস’ নির্মাতা কাজী আতিকুর রহমান, ‘তিনি’ নির্মাতা আলিফ চৌধুরী, ‘না’ নির্মাতা নীরব রাজ, 'টোকাই’ নির্মাতা রিয়াদ হাওলাদার, ‘প্যাপিরাস’ নির্মাতা কামরুল আহসান সাজীদ (উদ্বোধনী প্রদর্শনী), ‘৩০১’ নির্মাতা সুমন হাবিব, ‘স্টে সেফ’ নির্মাতা জাহিদ হাসান (উদ্বোধনী প্রদর্শনী) এবং প্রামাণ্যচলচ্চিত্র ‘বেনারসী কথা’ নির্মাতা মতিউর সুমন ও ‘জয়িতা বন্দনা’ নির্মাতা মাহবুব হোসেন।

সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×