তোমাকে পাবো বলে কিংবা পাওয়ার জন্যে
যাই বলো না কেনো;
আমার ঘরে কিছুতেই মন টিকছে না।
আমার মনে, অন্তরে বা হৃদয়ে,
যাই বলো না কেনো-
তোমার ছাঁয়া তাড়া করে করে চলছে অবিরাম।
এই বুঝি হাত বাড়ালেই ধরতে পারবো!
পরক্ষণেই গলে বেরিয়ে যাচ্ছো
আমার আংগুল বন্ধনী ছেড়ে।
তোমাকে উড়িয়ে দিচ্ছি
সিগারেটের ধোঁয়ায়!
চোখের সামনে আস্তে আস্তে মিশে যাচ্ছো তুমি।
তুমি হারিয়ে গেলে,
মিশে গেলে একেবারে শূণ্যে।
আর তোমাকে পাওয়ার জন্যে-
একটা দাঁড়কাক ঠায় দাঁড়িয়ে থাকলো।

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



