ইদানীং বিশেষ প্রয়োজনেই সিএনজি তে ওঠা হচ্ছে প্রায়ই। রাত বেরাতে ফিরি একা। বাস একটা খুব ভালো বাহন, অনেকের সাথে একসাথে, নিজেকে অনিরাপদ মনে হয়না কখনো। কিন্তু সিএনজি তে একা উঠলেই চরম অনিরাপদ মনেহয়, মনেহয় এই বুঝি দুপাশ দিয়ে উঠলো দুজন, হাতে অস্ত্র। কি বা থাকে তেমন আমার কাছে! ভয়টা তো ওখানে আরও বেশি। তেমন কিছু না পেয়ে, ওরা ক্ষেপে গিয়ে হয়ত গোলমরিচের মলম আরও বেশি দিয়ে দিতে পারে চোখে। নিয়ে যাক না যা থাকে, আমার তারচেয়ে বেশি ভয় ঐ মলমে।
সন্দেহের দৃষ্টিতে দেখি সিএনজি চালককে। ভাল লাগেনা সন্দেহ, তবু হয়।
চালকের চারপাশে খাঁচা বানানো হয়েছে একসময়, হয়তো নিরাপত্তার জন্যই। যাত্রীদের নিরাপত্তার কথা একটু সাথে সাথে ভাবলে তো ভালোই হতো। আমি খাঁচা বানানোর কথা বলছি না, হাটু পর্যন্ত ছোট একটা গেট তো হতে পারে। তাহলে আর ছিনতাইকারীরা হুট করে উঠে পরতে পারবে না।
প্রতিদিনের আতঙ্ক আর ভাল লাগে না।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৭ ভোর ৫:৫১