স্বপ্ন (অপ্রকাশিত)
(রচনা কাল: ৩ রা জুন ১৯৯০)
আজও আমি অপেক্ষায় আছি সেই সুবর্ন সময়ের
যেদিন আকাশের সমস্ত তারা সম্মিলিত কোরস গাইবে
গ্রহ গুলো ড্রাম বাজাবে আপন লয়ে
মেঘের রানী ধারন করবে শুভ্র বসন
আমার কবিতার অক্ষরগুলো হয়ে যাবে
কৃষকের গোলার রাশি রাশি ধান ।
রাষ্ট্রিয় পুষ্পদ্যানের রজনীগন্ধার ডাটায়
জন্ম নেবে থোকা থোকা বাদামি রুটি ,
যা দিয়ে পরবর্তীতে সম্বর্ধিত হবে
মহামান্য রাজন ও রাষ্ট্রিয় অতিথি বর্গ ।
(৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে লিখা)
আমার কবিতার পান্ডুলিপি থেকে আরও একটি কবিতা....
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



