somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বেকারত্বের শৃঙ্খল মুক্তির সংগ্রাম"

২১ শে মে, ২০১৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ প্রৌঢ়ত্বে উপনীত হলেও কাংখিত সাফল্য তাকে ধরা দেয়নি।
এদেশ আজো ঘুরপাক খাচ্ছে বেকারত্বের কষাঘাত, অভাব অনটন, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের আবর্তে।
বাংলাদেশের সকল সমস্যার সমাধানের দায়িত্ব এককভাবে শুধু "গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের" নয়,
এদেশ আমাদের সবার- অতএব প্রিয় জন্মভূমির বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের সবাইকে যার যার অবস্থানে থেকে অথবা রাজনৈতিক বিভেদ ভুলে একজোট হয়ে কাজ করে যেতে হবে।
আমরা সবাই অবগত আছি যে, আমাদের এদেশের ছোট-বড় অনেক সমস্যার মধ্যে একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা কিন্তু একটি সমৃদ্ধশালী,স্বর্নিভর জাতি ও দেশ গড়ার প্রধান অন্তরায়গুলোর একটি !

আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ একদিন বেকারত্বের কঠিন শৃঙ্খল থেকে মুক্তি পাবে এবং আমরা বিশ্ব-দরবারে একটি সুখী, সমৃদ্ধ,স্বর্নিভর জাতি হিসেবে মাথা উঁচু করে দাড়াতে পারবো- এই বিশ্বাস হৃদয়ে লালন করে "
"বেকারত্বের শৃঙ্খল মুক্তির সংগ্রাম""
নামের একটি পাবলিক ফেসবুক গ্রুপ পথচলা শুরু করেছে ।
মাত্র ১মাসে এই গ্রুপে যোগ দিয়েছে ৪৯হাজারেরও বেশী মেম্বার।

এই পাবলিক গ্রুপের সংগ্রামের অর্থ এই নয় যে, লাল-নীল ফেষ্টুন হাতে গগন-বিদারী চিৎকার করতে করতে
বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে দলে দলে পল্টন ময়দানে এসে বিক্ষোভ প্রদর্শন করতে হবে।
"বেকারত্বের শৃঙ্খল মুক্তির সংগ্রাম" হচ্ছে হতাশা আর ব্যার্থতার গ্লানি পেছনে ফেলে নিজের যোগ্যতা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফল আলোচনার মাধ্যমে একে অপরকে সহায়তা করে নিজেকে এবং অন্য আরএক জন বেকার ভাই/বোনকে স্বাবলম্বী ও স্বর্নিভর করে তোলার জন্য জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া।

এই ফেসবুক গ্রুপটি তৈরী করা হয়েছে মুলতঃ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেকার ভাই/বোনদের একই প্লাটফর্মে এনে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে।

আমরা চাই বাংলাদেশের সকল উচ্চ-শিক্ষিত, স্বল্প-শিক্ষিত, স্ব-শিক্ষিত এবং অশিক্ষিত বেকার ভাই/বোন খুঁজে পাক নিজেকে প্রতিষ্ঠিত করার নতুন কোনো প্ল্যান, নতুন কোনো কৌশল।এই গ্রুপের সকল মেম্বার নিজেস্ব মতামত সহ বেকারত্ব-দুরিকরনের নতুন কোনো প্ল্যান নিয়ে গুরুত্বপূর্ণ লেখা পোষ্ট করতে পারবে এই গ্রুপে, এবং গঠনমুলক আলোচনা করতে পারবে একে অপরের সাথে। ।
আমরা আশাবাদী যে, এই ফেসবুক গ্রুপে শুধু-মাত্র বেকার ভাই/বোনরাই নয়।
এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকার নতুন ক্ষুদ্র উদ্যোক্তা ও সফল উদ্যোক্তা ভাই/বোনরাও অংশগ্রহন করে নিজ নিজ অভিজ্ঞতা ও মতমত শেয়ার করবেন এবং মুল্যবান পরামর্শ দিয়ে এই গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিক সহায়তা প্রদান করবেন।

এই লিংকে ক্লিক করে আপনি যোগ দিন এই গ্রুপে এবং আপনার ফেসবুক বন্ধুদেরকেও যুক্ত করুন এখানে ।

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ বিকাল ৪:২০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×