somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তু ক্লেজিও

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ বছর (২০০৮) সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের জ্যঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও।
তিনি এক বিরল আত্মার মানুষ। একেবারেই ভিন্ন মানুষ। পশ্চিমের মানুষ হলেও তাঁর আত্মাটির গড়ন প্রাচ্যের ন্যায় মরমী । কেননা, এক সাক্ষাৎকারে ক্লেজিও বলেছেন: পশ্চিমা সংস্কৃতি বড্ড দানবিক হয়ে উঠেছে। শাহরিক এবং প্রাযুক্তিক দিকগুলির প্রতি এতটা গুরুত্ব দিচ্ছে যে এর মধ্যে দিয়ে ধর্মীয় বা আনুভূতিক প্রকাশমাধ্যমের সম্ভাবনাকে দমিয়ে রাখছে এই সংস্কৃতি। যুক্তিবাদের নাম করে মানুষের অজ্ঞাত ব্যাপ্তিকে উপেক্ষা করা হচ্ছে এর মধ্য দিয়ে। আর এ-সচেতনতাই আমাকে অন্যান্য সভ্যতার প্রতি আকৃষ্ট করেছে।
তাই বলছিলাম জয়তু ক্লেজিও।
আপনার মতন আর যারা যারা আছেন তারা এখন এসে কুষ্টিয়া রেলষ্টেশনে নামুন, তারপর লালনের মাজারে ভিড় করুন গিয়ে। লালন বড় মানবিক। আর আপনি তো বললেন যে-পশ্চিমা সংস্কৃতি বড্ড দানবিক হয়ে উঠেছে।
লালনের কাছে এলে মানুষের অজ্ঞাত ব্যাপ্তির স্ফুরণ ঘটে।
উনিশ শতকের শেষের দিকে রবীন্দ্রনাথেরও তাই হয়েছিল।
আমাদেরও কারও কারও।

ভেবে অন্ত নাহি দেখি,
কার বা খাঁচায় কে-বা পাখি।

আপনি বলেছেন- শাহরিক এবং প্রাযুক্তিক দিকগুলির প্রতি এতটা গুরুত্ব দিচ্ছে যে এর মধ্যে দিয়ে ধর্মীয় বা আনুভূতিক প্রকাশমাধ্যমের সম্ভাবনাকে দমিয়ে রাখছে এই সংস্কৃতি।
হায়, আমরা আজ সেদিকেই যাচ্ছি। জেনেশুনে বিষ পান করছি আমরা।
আপনি বলেছেন-আর এ-সচেতনতাই আমাকে অন্যান্য সভ্যতার প্রতি আকৃষ্ট করেছে।
এই সরল স্বীকারোক্তির জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।
জয়তু ক্লেজিও। আপনি দীর্ঘজীবি হোন। আমরা জানি, আপনি বাঙালি!

সাক্ষাৎকারের উৎস: অবনি অনার্য; আটর্স। বি ডি নিউজ টোইন্টিফোর .কম
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×