somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেই দাও: চিনের মরমী কবি

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেই দাও।
ষাটের দশকের চিনের সাংস্কৃতিক বিপ্লব এর বিরোধীতা করার হিম্মত ছিল। সম্ভবত মরমীবাদী বলেই। হ্যাঁ, চিন যতই বস্তুবাদী আদর্শ গ্রহন করুক না কেন- মরমীবাদ এখনও চিন থেকে একেবারে লীন হয়ে যাই নাই। চিনে যে ক’জন কবি কবিতায় মরমীবাদ আগলে রেখেছেন- কবি বেই দাও তাদের মধ্যে একজন। বেই দাওকে বলা হয়: রহস্যবাদী কবি।
বেই দাও শব্দটির অন্য উচ্চারণ পেই তাও এবং শব্দটির অর্থ- ‘উত্তরের দ্বীপ।’ কবির জন্ম ১৯৪৯ সালের ২ অগাস্ট বেইজিং এ হলেও কবির শিকড়টি চিনের উত্তরের একটি দ্বীপে প্রোথিত । এবার বলি; বেই দাও এর প্রকৃত নাম: ঝাও ঝেনকাই। ( চিনে এরকম ছদ্মনাম নেওয়ার রেওয়াজ আমি আগেই লক্ষ্য করেছি।) বেই দাও -এই ছদ্মনামটি গ্রহর করার আরেকটি কারণ আছে, সেটি হল কবি বেই দাও নির্জনতা পছন্দ করেন-মরমী কবি বলেই হয়তো।
এবার কবি বেই দাও-এর ‘ রাত্রি: বিষয় ও বৈচিত্র’ কবিতাটি পাঠ করা যাক।

রাত্রি: বিষয় ও বৈচিত্র

আলোর সমান্তরাল দ্যূতিসহ
এখানে মিশেছে পথ-
যেনবা, দীর্ঘ সংলাপ সহসা গিয়েছে ভেঙ্গে।
আবছা কর্কস তিরস্কার আর
ট্রাক ড্রাইভারদের তামাকের বিশ্রী গন্ধ বাতাসে।
বেড়ার বদলে লোকেরা লাইন করে দাঁড়িয়ে
দরজার ফুটো ছেদ করে আলো
রাস্তায় সিগারেটের ফিলটারের পাশে পড়েছে
পায়ের তলায় দ্রুত পিষে যাচ্ছে
বুড়োর হারানো লাঠির ওপর ঝুঁকে রয়েছে বিলবোর্ড
যেনবা হাঁটবে এক্ষুণি
পাথরের জলপদ্মটি ক্ষয়ে যাচ্ছে জলাশয়ে, পাশেই
একটি দালান গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে
জেগে ওঠা চাঁদ সহসা ঘন্টা বাজায় বারবার
আর প্রাসাদের দেওয়ালে প্রতিধ্বনিত হয় অতীত
সম্রাটের ভোরের জাঁকালো অনুষ্ঠানের অপেক্ষায়
বুঝি এখনই সূর্যঘড়ি ঘুরে উদযাপন করবে কৃত্য
ব্রোকেডের পোশাক আর রিবন উড়ছে বাতাসে
উড়িয়ে নিয়ে যাচ্ছে পাথরের ধাপের ধূলিকণা
দেওয়ালের পাশ দিয়ে হেঁটে দ্রুত চলে গেল যে
তার জন্য নিয়নের রঙীন আলো
রাতভর তাকে ঘুমাতে দেবে না
জলের ঝিকিমিকি আলোর রহস্যময় কাঁপন দেখবার জন্য
একটি হুলো বেড়াল লাফিয়ে উঠল বেঞ্চে
খোলা জানালার পর্দায় পারদ-বাতির উৎকট আলো
অন্যদের ব্যাক্তিগত জীবনে উঁকি দেয়
নিঃসঙ্গ মানুষের স্বপ্নকে বিরক্ত করে
পিছনে একটি ছোট দরজা
শিকারের খুব কাছেই একটি হাত
যেনবা তাক করছে বন্দুকের নল

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×