আমি এমন কোন পোস্ট লিখিনা তবুও লিখলাম কেননা আজ ঈদের দিন আর যা ঘটনা ঘটল তা অবশ্যই সবাইকে জানানো উচিৎ। এই ঈদে আমার দু'টি হৃদয় বিদারক কাহিনী ঘটেছে। এজন্য আমার একেবারে মনে হচ্ছে যে আমি সত্যই বেওউল্ফ এবং আমার উচিৎ এখনই মন্সটারের খোজে বের হওয়া। ঘটনা দুইটি নিচে লিখলাম।
ঘটনা এক [গেমিং ঘটনা]:
আমি ঈদের জন্য বাড়িতে এসেছি। বাড়িতে আমার পিসি নেই। আছে ল্যাপটপ। তাতে তো আর গেম খেলা হয়না। যাই হোক। আমি যখন ঢাকাতে ছিলাম তখন একদিন গেমের দোকানে গেলাম কেননা আমি জানি বেশ কিছু গেম রিলিজ পেয়েছে। আমি অবশ্য আগে ব্যাটম্যান এবং সেকশন ৮ গেম দু'টো পেয়েছি এবং রমজানের রোজা এবং আরও কিছু আমলের কারনে ভাল ভাবে খেলতে বসতে পারিনি। এজন্য তেমন একটা আগায়নি। আবার এরই মধ্যে আরও কিছু গেম রিলিজ পেয়ে গেছে। তো আমি ফার্মগেটে গেলাম গেম কেনার জন্য। আমি গিয়ে দেখলাম আমার জানা মত মিনি নিনজাস, রেড ফ্যাকশন গরিলা গেম দু'টো এসেছে এবং আমাকে চমকে দিয়ে গিটার হিরো ওয়ার্ড ট্যুর এসেছে। আমি বেশ মজা পেয়ে গেলাম। তবে এসব ছাড়াও আরও অনেক গেম এসেছে। আমি অবশ্য এই তিনটাই নিয়ে চলে আসলাম। এনে গিটার হিরো সেটআপ দিয়ে অল্প কিছুক্ষন খেললাম। পরে জায়গার অভাবে বাদ দিয়ে মিনি নিনজাস ইন্সটল করে খেললাম। পরে অবশ্য আর খেলা হয়নি কেননা পিসি রেখে কুষ্টিয়ার পথে রওনা দিতে হল। রওনা হবার সময় খবর পেলাম নুরু ভাই এর থেকে যে রেসিডেন্ট ইভিল ৫ এসেছে। আমার প্রায় মুর্ছা যাবার মত অবস্থা হল। অনেক কষ্টে নিজেকে সামাল দিতে হল। আমি নিজেকে বোঝালাম যে এইতো আর কয়দিনই বা। আসাল পর আবার অবস্থা খারাপ কেননা আরও ৩টা গেম রিলিজ পেয়েছে। এবং সবগুলোই আমার অনেক পছন্দের। আমার তো মাথা খারাপ। আমি ঠিক করলাম শুধু গেম খেলার জন্যই আমি একটা হার্ডডিস্ক কিনব এবার ঢাকায় যেয়ে। আমার এতগুলো গেমের চিন্তায় চিন্তায় মনে হচ্ছে আমি তাল সামলাতে পারছিনা। কখন খেলব?!?!??!?! আর তো সহ্য হয়না !!
ঘটনা দুই [মনি, মনি, মনি (আমার মাঝে মাঝে মনে হয় আমি নিজেও একজন মনি)]:
আমার জীবণে বোধহয় মনি নামের লোকজন অনেক। অন্তত ৮ জন তো হবেই আমার মনে হয় তার চেয়েও বেশি। হয়ত আমার বউ এর নামও মনি হবে। আমার এক বন্ধু মনি [মহিলা এবং আমার সাথে বেশ ঘনঘন যোগাযোগ হয়। যাককা এর বেশি কিছু লিখলাম না] অনেকদিন ধরেই মোবাইল রিসিভ করছেনা। আমি অবশ্য অনেকবার চেষ্টা করেছি। তো যাই হোক। আমি তো আর বসে থাকতে পারিনা। আমি বেশ চিন্তিত। এরই মধ্যে একটা অচেনা নম্বর থেকে একটা ঈদের শুভেচ্ছা দিয়ে ম্যাসেজ পাঠিয়েছে মনি। তো আমি আর কি করা মোবাইলে টাকা চার্জ করে কল করলাম। কিন্তু নম্বর বিজি। কিছুক্ষন পর নম্বর আবার বন্ধ। তো আমি ভাবলাম যে এটা হয়তো টেমপোরারি ব্যবহার করে। তাই আমি আবার তার আগের নম্বরে চেষ্টা করলাম। কিন্তু ধরছেনা। আমি চিন্তা করলাম বাড়ির নম্বরে ফোন দিই কেননা আগেরবার বাড়ি থেকেই বলেছিল যে ও বাসায় নেই খুলনাতে এবং পরীক্ষা চলছে। তো আমি ফোন দিলাম কিন্তু সেখানেও কেউ ধরছেনা। আমি এমন ৪/৫ বার করলাম। কিন্তু একই ফলাফল। আমি কি মনে করে সেই অচেনা নম্বরে ফোন দিতেই ফোন গেল এবং ফোন ধরল। আমি বেশ শান্ত হলাম। কিন্তু পুরুষ কণ্ঠ পেয়ে চমকে উঠলাম। বললাম মনি নেই? ওপাশ থেকে বলল যে আমিই মনি। আমি অবাক হয়ে বললাম যে কিন্তু মনি তো মেয়ে। তখন সে আমাকে গাল দিয়ে বলল যে আমি তোর বন্ধু পুরুষ মনি। তখন আমার মনে পরল পুরুষ মনির কথা। আমার তখন এমন লাগল যে মনে হল সামনে যা পাই ক্রেটোসের মত ধ্বংস করে দিই। অনেক কষ্টে নিজেকে সংবরন করলাম এবং বললাম "মনি, কেমন আছ? অনেক কষ্টে তোমাকে খুজে বের করলাম।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


