somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারুতো আলটিমেট নিনজা স্টোর্ম

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর। অনেক ব্যাস্ত থাকতে হয় তো। তার উপর অনার্সটাও শেষ হয়ে গেল। ঝামেলাই ঝামেলা। যাই হোক। আমি আমার পিএস৩ অনেক কথা চিন্তা করে আর মড করিনি। এবং অরিজিনাল গেমগুলো PSN এ খেলার মজা অনেক। আমার পিএস৩ তে প্রথম শেষ করা গেম হল নারুতো আলটিমেট নিনজা স্টোর্ম। গেমটা তেমন জনপ্রিয় না অন্যান্য বিখ্যাত গেমের তুলনায়। তবে আমার পিএস৩ কেনার মূল লক্ষ্যই ছিল এই গেমটা আর এর পরের ভার্সনটা। কার্টুন সিরিজটা পছন্দ তাই হয়ত। তবে গেমদু'টোও একেবারে খারাপ না।

প্রথমেই বলতে হয় গেমটার গ্রাফিক্স নরমাল টুন সেডার না। অসাধারন। কেননা একটু খেয়াল করলেই দেখবেন যে গাছগুলো এত পারফেক্ট করা যায়না নরমাল টুন সেডারে। সম্ভবত তারা পেইন্টেড টেকচার ব্যবহার করেছে। ক্যারেক্টারগুলোও চমৎকার ভাবে কার্টুনকে নকল করা হয়েছে। সব কিছুই গ্রাফিক্সের দিক দিয়ে পারফেক্ট ভাবে তৈরী করা হয়েছে। কাটসিনে যখন আকাশ গাছ এগুলো দেখানো হয় তখন মুগ্ধ না হয়ে পারা যায়না।


কমব্যাট সিস্টেম খুবই ভাল। বেশ ভালভাবেই ক্যারেক্টারের স্পেশাল কম্বোগুলো পারফর্ম করা যায়। গেমে নরমাল মুভমেন্ট, একশন ছাড়াও বিভিন্ন বস্তু ব্যবহার করাও যায় মারামারির মধ্যে। বিভিন্ন আইটেম ব্যবহারের বিভিন্ন ফলাফল। আইটেম কমব্যাটের মধ্যেই ব্যবহার করা যায় নিমেষেই। অন্যান্য কার্টুনের গেমে সাধারনত এমন সুন্দর কমব্যাট সিস্টেম দেখা যায়না।


স্টোরি কার্টুনের থেকে নেয়া। তবে স্টোরি অনেক সর্ট করা। কিছু কিছু ক্যারেক্টার গেমে নাই যেগুলো দেয়া দরকার ছিল যেমন জাবুজা এবং হাকু। আমার মত অনেকেই এই দুই ক্যারেক্টার নিয়ে খেলার আশা করেছিল। কিছু কিছু জায়গায় স্টোরির মধ্যে সাইড স্টোরি ব্যবহার করা হয়েছে। তবে বেশি সাইড স্টোরির চেয়ে মেইন স্টোরি আরেকটু ডিটেইলস থাকলে ভাল হত।

গেমপ্লে কিছু কিছু খেত্রে বোরিং। কিছু কিছু রিপিটেটিভ কাজ আছে যা অনেক বিরক্তিকর। তবে গেমে সিনেমাটিক ফাইটগুলি সত্যিই অসাধারন। আর গেমটার ট্রেইলারে ঐগুলিই বার বার দেখায়। আরও বেশি সিনেমাটিক একশন দরকার ছিল। লাস্ট ব্যাটেলটা ফাটাফাটি হলেও কোন সিনেমাটিক নাই। তবে সব মিলিয়ে গেমপ্লে ভালই।


গেমটার যা আমার ভাল লেগেছে তা হল সিনেমাটিক ফাইটগুলো। নারুতোর ভিলেজ যেখানে প্লেয়ারকে থার্ড পারসন মোডে এক্সপ্লোর করতে দেয়া হয় মেইন মিশনে যাবার ফুয়েল সংগ্রহ করতে। কাহিনীর সাথে সাথে ভিলেজের পরিবর্তন হয়। যেমন চুনিন এক্সামের সময় গাড়া ভিলেজের এক জায়গায় তেমারি আর কানকুরোকে নিয়ে দাড়িয়ে থাকে। নতুন বন্ধু হওয়ার সাথে সাথে সে গ্রামে অবস্থান করতে থাকে। ভিলেজ এক্সপ্লোর করার সময় একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে। এক কথায় অসাধারন। গেমে ৩টা ফাটাফাটি ফাইট আছে। ১ গামাবানটা vs নারুতো, ২ গাড়া vs নারুতো এবং ৩ সুনাদে + জিরাইয়া vs ওরোচিমারু। গেমে প্রত্যেকটা প্লেয়ারের কমব্যাট সিস্টেম অসাধারন। টিমওয়ার্ক মেইনটেইনও চমৎকার।

নারুতো ফ্যানদের জন্য এক অসাধারন গেম। যদিও গেমটা আনচার্টেড এর সাথে তুলনা করলে আহামরি কিছুই না তবুও আমার বেশ পছন্দ।

Click This Link
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×