somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাঙ-দেশ ও ব্যাঙ রানী সাহারা :-/ :-/ :-/

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা একটি দেশে কিছু ব্যাঙ বাস করত। দেশটির নাম ব্যাঙ-দেশ। দেশটি ছিল সুজলা, সুফলা শশ্য শ্যামলা, কিন্তু তারপরো এর অধিবাসি ব্যাঙদের মনে সুখ ছিল না। কারন তাদের দেখভাল করার জন্য, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মনের মত কোন রাজা বা রাণী ছিল না।:((

তাই তারা ২৪টা ঘন্টা দন্ডমুন্ডের কর্তার কাছে ঘ্যানর ঘ্যানর করতে লাগল, হে দন্ডমুন্ডের কর্তা আমাদের মনের মত একজন রাজা বা রাণী দাও।সভ্য সব দেশে রাজা বা রাণী আছে শুধু আমাদেরই নাই।সবাই সমস্মরে চিল্লাতে লাগল, দাও দাও, দিতে হবে, হবেই হবে, ঘ্যাংগর ঘ্যাংগর ঘ্যান।X(X(

চিল্লা পাল্লায় অতিস্ট হয়ে দন্ডমুন্ডের কর্তা জিজ্ঞেস করলো, আরে কয়েকদিন আগেই না তোদের একজন বাশ রাজা দিলাম। ব্যাঙরা চেতে গিয়ে বলল ঐটাতো তত্তাবধায়ক বাশ, আমরা চাই গণতান্ত্রিক বাশ। সৃস্টকর্তাতো মহা ফাপড়ে পরলো। গনতান্ত্রিক বাশ কই পাই?
ঠিক আছে তোদের একটা কালা মহিলা বক দিলাম,নাম সাহারা বক এইটাই এখন তোদের রাণী, সে কিন্তু আয়রন লেডি, তারেই নিয়া সুখে থাক। ;);)

ব্যাঙরা বলল আচ্ছ ঠিক আছে, ঘ্যাংগর ঘ্যাংগর ঘ্যান।

ব্যাঙ-দেশের ঘরে ঘরে আজ খুশির জোয়ার নতুন রাণী, তাও আবার আয়রন লেডি।
কয়েকদিন পরই ব্যাঙদের আশাভংগ হইলো।নতুন রাণী কোন কাজই জানে না, সারাদিন এক পায়ে ঝিমায় আর তার কাছে কোন বিচার নিয়ে গেলে সে একটা কথাই বলে “কঠোর ব্যবস্থা উইদিন ৪৮ ঘন্টা”। কিন্তু সেই ৪৮ ঘন্টা আর শেষ হয় না, ব্যাঙদের ঘ্যানর ঘ্যানর করাও আর হয়ে ওঠে না। এর মধ্যেই গুজব ছড়িয়ে পরলো নতুন রাণী নাকি সুযোগ বুঝে দুই একটা ব্যাঙ খেয়েও ফেলে। এইতো কয়েকদিন আগে ইলিয়াস ব্যাঙকেও নাকি খেয়ে ফেলছে।/:)

ব্যাঙদের এবার আর ধৈর্য রইলো না।তারা আবারো গেল দন্ডমুন্ডের কর্তার কাছে। কি রাণী দিলাগো কর্তা, সারাদিন ঝিম মাইরা বইসা থাকে, খালি একটাই কথা কয় ৪৮ ঘন্টা আর কঠোর ব্যবস্থা, কামের কাম কিছু করে না। সৃস্টিকর্তা বুঝলো ভোদাই কিছিমের কারো দাম ব্যাঙ এর দেশে নাই, তাই জিজ্ঞাসা করলো কিরকম রাণী চাস তোরা? ব্যাঙরা সমস্মরে বলল আপনার চয়েজ অনুসারে, আপনার মতই কাজ করে, শব্দ করে, আওয়াজ দেয় এমন রাণী।

দন্ডমুন্ডের কর্তা কইলো নে এবার তোদের রাজা দিলাম, এই রাজা জনতার মঞ্চে গিয়ে গান গায়, অতএব সে ঝিম মারবে না, এর ১৩ বছরের সাজা হইছে দূর্নীতির জন্য, কিন্তু কেউ তার টিকিটাও ছুইতে পারে নাই। এমন কর্মঠ, কর্মক্ষম, বুদ্ধিমানই তোদের জন্য উপযুক্ত রাজা, নে এবার, বাজা বাদ্য, কর ঘ্যানর ঘ্যানর ঘ্যান। !:#P !:#P
সবাই খুশি, ব্যাঙরা খুশি, দন্ডমুন্ডের কর্তারাও খুশি, খুশি খোদ কালা বক।কিন্তু খুশি হইতে পারলো না একজন, প্রিন্স অফ ব্যাঙ দ্বীপ। সে যে দূর থেকেই একটা শব্দ শুনতে পাইলো। ফোস ফোস একটা শব্দ।

নতুন রাজা মুখে যতই সুন্দর সুন্দর কথা বলুক, দন্ডমুন্ডের কর্তা যতই হাসি মুখ দেখাক, নতুন রাজার নিশ্বাসটা অবিকল দন্ডমুন্ডের কর্তার মতই, “ফোস ফোস, ফোস ফোস”। যেই শব্দটা একমাত্র ব্যাঙদের চীর শত্রু সাপের শব্দের সাথেই মিলে

(ব্যাঙ রাজার পরিচয় পড়তে পড়ুন Click This Link )
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৭
৯টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×