আসুন হাত বাড়িয়ে দেই ছোট্ট শিশু জান্নাতের জীবন বাঁচাতে
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার প্রিয় ভাই-বোনেরা, আমরা অনেকেই প্রয়োজনে বা সখের বশে নানা কারণে অর্থব্যয় করি। এই ব্যয় হয়তো সবসময় আমাদের কাজে আসে না কিংবা অর্থের শতভাগ ভোগ কখনোই আমরা নিশ্চিত করতে পারি না। আমাদের এই প্রাত্যাহিক ব্যয়ের একটি ক্ষুদ্র অংশ বাঁচাতে পারে একটি নিষ্পাপ শিশুর জীবন। এতে আপাতদৃষ্টিতে আমরা কিছু না পেলেও দুঃখ ভরাক্রান- একটি পরিবারের মুখের হাসি তো কল্পনা করতে পারব। প্রতিটি ভালো কাজের যে একটি ভালো ফলাফল আছে তার বহু দৃষ্টান- আপনারা লক্ষ্য করে থাকবেন। এক বছর ধরে হৃদরোগে আক্রান- শিশু জান্নাত। তার হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে এবং সেই সাথে রক্তনালী শুকিয়ে গেছে। চিকিৎসার জন্য তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানকার ডাক্তার শরিফুজ্জামন সাহেব বলেছেন জান্নাতকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস'্য করে তুলতে ভারতে নিয়ে যেতে হবে। এজন্য প্রচুর অর্থ প্রয়োজন (প্রায় ৭-৮ লক্ষ টাকা)। শিশুটির পিতা মোঃ মিজানুর রহমান ইতিমধ্যে মেয়ের চিকিৎসার খরচ যোগাতে গিয়ে তিনি সহায় সম্বলহীন নিঃস্ব হয়েছেন। পেশায় তিনি একজন দরিদ্র মুদি দোকানদার। মিজানুর রহমানের পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া ও ভারতে নিয়ে যাওয়ার মতো এত টাকা জোগাড় করা কোনভাবেই সম্ভব নয়। এ অবস'ায় শিশু জান্নাতের পরিবার সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্যের হাত পেতে দ্বারে দ্বারে ঘুরছেন শুধু শিশুটিকে বাঁচাতে। আমি বিষয়টি জানতে পেরে শিশুটির অসুস'্যতার প্রমাণ সংগ্রহ করি এবং বর্তমানে নানাভাবে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছি। প্রিয় ভাই ও বোনেরা, মানুষই তো মানুষের জন্য। আমরা সাহায্যের হাত বাড়িয়ে না দিলে নিশ্চয়ই ভিনগ্রহের কেউ এসে সাহায্য করবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনাদের সামর্থ অনুযায়ী যে যতটুকু পারেন শিশুটিকে সাহায্য করুন।
সাহায্য পাঠাবার ঠিকানা ঃ
সঞ্চয়ী হিসাব নং- ৬০১১৬
ইসলামী ব্যাংক লিঃ
মিরপুর-১০ শাখা,
মিরপুর, ঢাকা-১২১৬।
যেকোন তথ্য ও প্রমাণের জন্য যোগাযোগ করুন ঃ 01766-367250, 01914-212623 / (
[email protected] )
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন