somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দর তুমি

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দর তুমি,সুন্দরতম,
সুন্দর থেকে সুন্দরময়,
জানি না এমন কেন বারে বারে
দেখতে তোমাকে চায়?
লুকিয়ে তাই চুপি চুপি-
তোমাকে দেখে যাই।
দরকার কি হিসাব কষার-
তোমাকে পাই বা না পাই?

চাঁদটকে দেখি ভাল লাগে তাই;
হয়তোবা ভালবাসি।
তাই বলে কি তাকে পাওয়ার
আকাঙ্খা মনে রাখি।
ভালবাসিও ফুলটাকে
গন্ধ-বর্ণ-রুপ সবই।
একাকীত্বে নির্জনতায়
তোমাকে হয় তো ভাব-ই?


হাসতে বুঝি পারে না সবাই;
দেখে তোমার হাসি-
সেই হাসি দেখেএই হৃদয়ে
বাজে বুঝি বাঁশি?
আকাশের ঐ লক্ষ তারা
তোমার চক্ষু তারায় দেয় ধরা,
বাঁচতে বুঝি কষ্ট হবে
এই জীবনে তোমায় ছাড়া?


-ঝড়ের পাখি ১৩-০৪-০৬


২০০৬ সালের ৮ ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মত ভর্তি হলাম। চোখে, মনে, হৃদয়ে প্রেম থই থই করছে। ছোট্ট জীবনে ২য় বারের মত একটি মেয়েকে দেখে মুগ্ধ হলাম। অপলক নয়নে চেয়ে থাকতাম। পরে জানলাম তিনি আমার ১ ব্যাচ সিনিয়ার। ও বলতে ভুলে গেছি তিনি আমার বিভাগেই পড়তেন। দ্বিধায় পড়লাম; তবে হতাশ হই নি। বুকে আশা ছিল হতেও পারে। তাকে দেখতাম আর কবিতা লিখতাম। তাকে নিয়ে লেখা শেষ কবিতা এটি।


কোন কথা হতো না, শুধু লুকিয়ে লুকিয়ে দেখতাম। চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নিতাম। কিন্তু তিনি বুঝতে পারতেন বলে আমার মনে হত। এবং ১ জন জুনিয়ার এর স্পর্ধা দেখে কিছুটা দ্বিধায় তিনিও ভুগতেন। যাই হোক বেশিদিন এই অভিযান চলে নি এক মাসের মাথায় জানলাম তিনি তারই ১ ব্যাচ ম্যাটের সাথে চুটিয়ে ......। সত্যি অনেক কষ্ট পায়নি। কেন জানি মনটা বড় হয়ে গেল। সকল দাবি দাওয়া ভুলে গিয়ে ...... যাও তোমাকে ক্ষমা করে দিলাম...


তারপর দীর্ঘ ৫ বছর একই বিভাগে একসাথে পড়াশুনা করেছি। এমনকি একই ক্যাম্পাসে একই প্রেম কাননে অন্য একটি মেয়ের সাথে আমিও...... উনিও হয়তো সময় এবং বাস্তবতায় আমাকে আর আম্লে আনেন নি।কোনদিন তেমন কিছু মনে হয় নি। তবে যখনই তাকে দেখতাম মনে হত তাকে জানাই আমার সেই স্বল্প দিনের ভাল লাগার কথা। কবিতা গুলো তাকে দিয়ে বলি ... "মনে পরে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে দেকেছি...?'


না বলা হয় নি। কাপুরুশ কি না? কবিরা নাকি কাপুরুশ হয়। তাদের সকল পুরুষত্ব নাকি লেখনিতে?


এখন তিনি সংসার করছেন...দোয়া করি তিনি সুখে থাকুন, খুশি থাকুন।কবির এটুকুই কামনা।সুধু খেদ তাকে কবিতা গুলো দেয়া হল না।-বাহার
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×