বর্ষার ক্ষণে
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গুড়-গুড় মেঘ ডাকছে,
দ্রিম দ্রিম বাজ;
ছোট্ট খোকা দেখে বলে
মেঘের মাথায় তাজ।
ঝর-ঝর ঝর অঝর ধারে
ঝরছে শুধুই বারি,
আমি কেবল ভেবেই মরি-
দুঃখ কিবা তারি।
যেমন খুশি খেলছে সে
মেঘের সাথে আমার কেবল
উড়তে ইচ্ছা করে।
তোমার পরে রাগ হচ্ছে
কাঁদছ কেন ভায়,
তোমার কাঁদন দেখে আমার
কান্না ভারি পায়।
মা বলছে আদর করে
ওরে দুষ্ট সোনা!
বাইরে আজি ঝরছে বারি,
খেলতে যাওয়া মানা।
আমি শুধুই ভাবছি বসে,
খেলার সাথী আছে বসে,
বাড়ী থেকে ঐ যে হোথা-
গাছটি মাঠের পাশে।
আমার কথা ভাবছে সে
বসে গাছের তলে,
ঠিকই সে ভিজছে এখন
আকাশের জলে।
অভিমান করে শেষে
চলে যাবে বাড়ি।
তাই কেবল তোমার পরে
রাগ হচ্ছে ভারি।
আজকে কেন হঠাৎ করে
কাঁদছ মিছে বসে?
খেলা ধুলা ছেড়ে থাকতে হবে
ঘরের কোনে বসে।
খোকার ছোট্ট মনের মতো
আমার মনটা কেমন করে
মেঘের কাঁদার সাথে সাথে
কাঁদতে ইচ্ছে করে।
কেউ কাঁদে প্রিয়ার লাগি,
কেউবা পেটের টানে।
কাল যে তাদের উপোস যাবে
জানে সে তা জানে।
কাজ হয়নি আজকে তার
চালও নেই ঘরে
এমন করে অনেকে তাই
কেঁদে কেঁদে মরে।
-ঝড়ের পাখি
০৭-০৯-০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন