দেবতা হতে আসিনি। মানুষ হতে এসেছি।
কিন্তু কেন জানি দিন দিন দেবতা হয়ে যাচ্ছি!
দেবতা হওয়ার কষ্টে বুকটা হাস-ফাস করছে।
এই পৃথিবীর বিষাক্ত হাওয়া মানুষের জন্য
দেবতার জন্য না।
তাই বাতাসে অক্সিজেন পাই না-
হাঁপানি ওঠে।
প্রতাশ্যা আমারও আছে।
আমিও কিছু পেতে চাই- আর কত দেবো?
ক্ষমা করতে করতে আমি ক্লান্ত!
এই পৃথিবীর মানুষ গুলো এমন নীচ-জঘন্য যে
আমি ক্ষমার দেবী হয়ে যাচ্ছি।
আর কত ক্ষমা করবো......?
ক্ষমা করতে করতে আমি ক্লান্ত!
চাই ন্যায্যটুকু অধিকার, শ্রমের পুরষ্কার।
চাই না ডিজুজের এক্সট্রা খাতির।
কিন্তু আমার মলিন হালকা মুখ
কারো চোখ ধাঁধায় না।
তাই আমি আজ কলিযুগের দেবতা।
যার ভক্তেরা বস্তুবাদী স্বার্থে
এমন নিমজ্জিত যে
আমাকে ডাকার তারা আর
অবসর পায় না।
জয়েন্ট প্রোডাকশন বাই #পাতা-বাহার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



