ইভ টিজিং করলে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড
১০ ই নভেম্বর, ২০১০ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন থেকে ইভ টিজিংয়ের অপরাধে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন ভ্রাম্যমাণ আদালত। ইভ টিজিং প্রতিরোধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত আইনে একটি নতুন ধারা সংযোজনের ফলে ম্যাজিস্ট্রেটরা সাজা দেওয়ার এ ক্ষমতা পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার দুপুরে সংযোজিত অংশ গেজেট আকারে প্রকাশ করা হয়। আইনটি গতকাল থেকেই কার্যকর হয়েছে।
নতুন সংযোজন অনুযায়ী কোনো নারীর অসম্মান হয়, শালীনতাহানিকর অঙ্গভঙ্গি, কটূক্তি বা শারীরিক বহিঃপ্রকাশ অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ইভ টিজারকে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন।
এর আগে গত ২ নভেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু আইন সংশোধনের করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, 'ইভ টিজিংয়ে জড়িত সন্তানের মা-বাবা এবং অভিভাবকদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অন্য সব মামলার বিচার করতে সময় লাগলেও এ আইনে অন্তর্ভুক্ত করা হলে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করা যাবে।'
সূত্রঃ কালের কন্ঠ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন