কবে কোন কার্তিকে হয়েছিলো দেখা
হয়তো এখন তার সুদিন পোষ
সবস্মৃতি মনে কি রাখে সব মানুষ?
স্বাপ্নিক খুঁজে যতো জীবনের রূপ রেখা।
ভালোবেসে বাস করার সময় খুব কম
তবু কেউ বলে এসে চুপ কেন থাকো
আনমনে হৃদপটে কার ছবি আঁকো?
দু'চোখে তার খেলা করে প্রেমের আশ্রম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


