somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহাম্মক জলপাই !

২১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়রে আহাম্মক জলপাই! বাংলাদেশে থাকস, বাঙ্গালীরে শাসন করবার চাস, আর অহনতরি বাঙ্গালীরে চিনবার পারলি না!


এই দেশের প‌্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলণের গোড়ায় আছে চেতিতো ছাত্রসমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেতাইয়া কি শুভ পরিণতি আশা করেছিল জলপাই মস্তকেরা ?


অদ্যবধি দারোয়ান (Care-taker) সরকারের চালচলন বা ক্রিয়াকলা দেখে তার মতিগতি ঠাহর করতে না পারলেও, তাকে দস্যু মনে হয় নাই। মাইনাস টু স্ট্রাটেজিরে যতই ইস্টুপিড লাগুক না কেন, সরকারের নিয়ত কিন্তু তবুও খুল্লাম-খুল্লা বদ মনে হয় নাই। মাগার এইবার কি সত্যই জলপাই পাতার কাঁটা বের হয়ে পড়লো?


ঘটনা শুনে যা মনে হল, (এবং সরকার-জলপাইয়ের সহবাসে যা অনুমান হয়, তাতে মাথা-কর্তাদের এমন আহাম্মকি করবার কথা নয়। প‌্রাথমিক ছাগুলে শিঙ্গাশিঙ্গী যে বড়কর্তা নয়, সেপাইদেরই কাজ, তাতে সন্দেহ কম। তবে প্রশ্ন জাগে, ক্রিড়াঙ্গনের ঘটনার পর আগুনকে উস্কে দেবার দায় কার? এমন বড় আকারের মারধোর কি বড়কর্তাদের হুকুম ছাড়া হতে পারে? কেবল ছাত্র পিটিয়েই তেনারা ক্ষান্ত হননি, মাষ্টাররাও বাঁচেনি তাদের বর্বরতা থেকে। বড়কর্তারা কি এমনই আহাম্মক, যে এমন পাশবিক কাজে সম্মতি বা হুকুম দেবে? নাকি এ সবই বিনা-হুকুমে স্বেচ্ছায় স্বতঃস্ফুর্ত পাইকারি পাশবিকতা? তবে কি পাইক বরকন্দাজের লাগাম কর্তাদের হাতে নেই? কোনটা বেশী ভয়াবহ - লাগামহীন পাইকারী বর্বরতা, নাকি সুচিন্তিত, নির্দেশিত বর্বরতা?


আজকালকার পুলিশি বর্বরতা দেখে মনে প‌্রশ্ন জাগে - এরা তো আমাদেরই মত মানুষ - শ'য়ে শ'য়ে খেতে পাওয়া না পাওয়া চাচা, ফুপা, ভাই, বেরাদর। নিজের ভাইদের উপর এভাবে আক্রমণ করতে তাদের বাধে না? এই সেপাইগুলোর কোন খালাতো-ফুপাতো ভাই-বোন কি বিশ্ববিদ্যালয়ে পড়ে না? হুকুম হতে পারে "ছাত্র আটকাও", কিন্তু "জন্তু হয়ে যাও" - এ কেমন হুকুম! তবে কি এই জান্তবতা স্ব-হৃদয়ের ঘৃণা-পুষ্ঠ? এমন শ'য়ে শ'য়ে গরীব সেপাইদের হৃদয়ে এত ঘৃণার জন্ম কোথা থেকে হল? এটা কি না পাওয়ার বেদনা? ছাত্র-নামী তথাকথিত সভ্য সমাজের উপর না-পড়া সেপাই, পাইক, বরকন্দাজের শ্রেণী-বিদ্যেষ? নাকি নিতান্তই অর্থহীন, মাগনা gratuitous ঘৃণা? নাকি বিচিভারাক্রান্ত অহং-ই এর জনক?


আমাদের পাড়ার দারোয়ানের একটা গল্প মনে পড়ল। পাড়ায় ভোররাতে গাড়িচোর ঢুকেছে। চোর-চোর হাঁক-ডাক হতেই চোর পালায়। দারোয়ানের কাছে কৈফিয়ত চাওয়া হল - "তুই চোর ধরতে গেলি না কেন? সামনে পেয়ে জাপটে ধরলি না কেন?" উততরে সে বলেছিল "যদি চোরের কাছে চাকু থাকে? সাতশ' টাকা মাইনার লিগা জীবন দিবার পারুম না!"


তাই ভয় হয়, হাল্লারাজার সেনাদের মত অভুক্ত সেপাইকে দিয়ে কুচকাওয়াজ করানো যায়, মাগার ভুখা কুত্তার মত লেলিয়ে দিতে চাইলে কুকুরের মত innate জান্তবতা না থাকলে হয় না।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৩৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×