পিতা
১৩ ই মে, ২০০৯ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমাকে পারি না দিতে
সিংহাসন।
জন্মদাতা যার
বৈশ্বিক সভ্যতায় নিতান্তই ছাপোষা কেরানি
তোমাকে সাম্রাজ্য নয়
ইচ্ছে ছিল দুধে ভাতে রাখা ...
যে দেশে তোমার জন্ম প্রপিতামহের পুণ্যভূমি
তোমার শৈশব জুড়ে
ছায়া আর বুকের উত্তাপে
মুখের দুধের গন্ধে
ক্রমাগত শিকড়ে হারানো
....যেমন পিতারা দেখে অপলক আত্মজের মুখ
পিতা তো নক্ষত্র নয়
সীমিত মানুষ দোষে গুণে
মহীরূহ ছায়া নেই তোমাকেও রাখেনি পালকে
তবুও রাতের শেষে নির্ঘুম দুচোখের সাথে
তোমার নিঃশ্বাস বুকে
আরেকটি নতুন সূচনা
অনেকটা যেতে পারি
তোমার অপেক্ষা নিয়ে চোখে
তোমাকে এখনও এই করতলে ধরে আছি আমি
উৎসর্গ:
ব্লগার স্বপ্নজয় ----একজন পিতা
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৯ ভোর ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন