somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরম্পরা-১

১৮ ই মে, ২০০৯ সকাল ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরম্পরা-১ প্রথম অংশ
Click This Link


সেজদাকে তেমন ভয় লাগে না কনকের। অথচ সেজদা অনেক লম্বা চওড়া। সকাল বেলা ছোলা খেয়ে আখড়ায় যায়, লাঠি-কুস্তি খেলে, ডন বৈঠক করে। স্কুলের মাঠে বিকালে ছেলেরা বল খেলে, ওখানেও মাঝে মাঝে যায়। সেজদার হাতের লেখা খুব সুন্দর , মাঝে মাঝে গান করে বন্ধুদের সাথে । কিন্তু এত ব্যস্ত যে কনকের সাথে তেমন কথা বলে না আজকাল। আগে কিন্তু ডাকত, পদ্য শেখাত এমনকি স্কুলের পড়াও ধরত মাঝে মাঝে। দাদা এন্ট্রান্স পরীক্ষার পর কলেজে যাবে , পিসী বলেছে। দাদা কলকাতায় পড়বে। কলেজ দেখতে কেমন কনক জানে না । তবে নাম শুনলে কেমন বাক্স বাক্স মনে হয়। সেখানে সবাই খুব গম্ভীর , দিনরাত্তির পড়াশোনা চলছে । গেটে পাগড়ি পরা দুজন পাহারাদার । কনকদের মত ছেলেপিলেরা ঢুকতে পারে না নিশ্চয়ই।

সেজদা না থাকলে কনকের খুব বিপদ। পিসী বকা দিলে কেউ কিছু বলবে না। পিসী সেজদাকে খুব ভালবাসে । বলে বংশের বাতি। গায়ের রং গোরা, লেখাপড়ায় ভাল, ঠিক যেন নন্দ দুলাল। কনক কিন্তু কালো। আর মেয়ে হলে যে পিন্ড দিতে পারে না , তাই পিসী দাদাদের বেশি ভালবাসে। কনক জানে 'পুত' নামক নরক থেকে উদ্ধার করে পুত্র । পিসী তাকে বলেছে ঠাকুরকে ডাকতে যেন তার একটা ভাই হয়। তাহলে পিসীর কাছে যে ছোট মাকড়ি দুটো আছে কনককে দেবে। পিসীতো বিধবা তাই কানে মাকড়ি পরে না। পিসীর রান্না হয় সবার আগে, নিরামিষ সব হয়ে গেলে আমিষের কড়াই বসে। রাতে কোনদিন সাগু কোনদিন ছাতু। সারাদিন বকাঝকা করলেও রাতে পিসী কনককে রোজ একটু মেখে দেবেই । নারকোল দিয়ে মাখাটা কনকের বেশি প্রিয়।

কনক মন দিয়ে ঠাকুরকে ডাকে- ভগবান আমাকে একটা ভাই দাও। মাকড়ির জন্য বলে না , বলে পিসী খুশি হবে তাই। এবার ইতুপূজার সংক্রান্তিতেও এটাই চেয়েছে মনে মনে। কিন্তু মুখ ফুটে জানায়নি। জানালে পিসী অনেক আদর করত নিশ্চয়ই। ইতুঠাকুরের অনেক মহিমা। সেই যে ব্রাহ্মণ, মেয়েরা পিঠে খেতে চাওয়ায় জঙ্গলে রেখে এসেছিল রাগ করে । ইতুপূজো করেই তো মেয়েদুটো কত সুখি হল । তারা ভক্তিভরে ইতুর পূজো করে বর চাইল ---''মা আমাদের সকল দুঃখ দূর হোক, একশত ভাই হোক, রাজার ঘরে বিয়ে হোক ..." । কনক চোখ বুজে একমনে ডেকেছে 'আমার একটা ভাই হোক মা, বড় স্কুলে ভর্তি করে দাও মা ! '

বড় স্কুলের কথা শুনলে পিসী খুব রেগে যাবে। পিসী বলেছে মেয়েরা পড়লে পতির আয়ু কমে, সংসারের অকল্যাণ হয়। কনকের শুনে খুব কষ্ট হয়। সে চায় না সংসারের ক্ষতি হোক। পতিকে তো দেখেনি কনক , তবে তিনি গুরুজন। তাঁর আয়ু যেন অক্ষয় থাকে। সে যদি আরও পড়তে পারে পিসীকে ভাগবত পড়ে শোনাবে দাদার মত । সংস্কৃত পিসী বোঝে না , কনকও বোঝে না । কিন্তু ভাগবত শুনলে পূণ্য হয় । একমনে রোজ ঠাকুরকে ডাকে আমার পড়ায় যেন সংসারের অমঙ্গল না হয় .... পিসী যেন ভাইয়ের মুখ দেখে । বিড়বিড় করে জপে সন্ধ্যারতির পর --সেজদার মত বুদ্ধি দাও ঠাকুর, আমাকে উচু ক্লাশে ভর্তি করে দাও ......
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৯ সকাল ৭:৫৬
৯৮টি মন্তব্য ৯৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×