somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শালীনতা ও ইসলাম ঃ বর্তমান প্রেক্ষিত

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শালীনতা ও ইসলাম ঃ বর্তমান প্রেক্ষিত- অধ্যাপক মাও.বি.এইচ মাহিনী, সাংবাদিক ও শিক্ষাবিদ

ইসলাম সৌন্দর্যের ধর্ম। আর শালীনতা মানব জীবনের অন্যতম সৌন্দর্যের দিক। শালীনতার অর্থ নিজেকে গোপনকরা বা ঢেকে রাখা নয় বরং শালীনভাবে অশালীনতার বিরুদ্ধে নিজেকে বিকশিত করা। শালীনতার পরিধি ব্যাপক ও বিস্তৃত। শালীনতা মানবীয় গুনাবলির সমন্বিত রূপ। যার মধ্যে বিশেষ প্রনিধানযোগ্য দিক হলো-ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, লজ্জাশীলতা, সভ্যতা ও মার্জিত স্বভাব ইত্যাদি। মূলত চলাফেরা, পোশাক-পরিচ্ছদ, কথাবর্তা, আচার-আচরণের মাধ্যমেই শালীনতা ফুটে ওঠে। আসুন এবার শালীনতার পরিচয় জেনে নেই। শালীনতা একটি বাংলা শব্দ এর ইংরেজী প্রতিশব্দ হলো modest, polite, decorous, decent ইত্যাদি। আরবীতে একে ‌‌‍"খইর" বা "হাসান" বলা হয়ে থাকে। Oxford dictionary তে বলা এর অর্থ করা হয়েছে-'people who have been taught how to behave in socially correct way.' শালীনতার মূল অর্থ হলো আচরনে মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। মোটকথা, কথা-বার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলে। যে ব্যক্তি যত বেশি শালীন সে তত বেশি সম্মানিত ও ব্যক্তিত্ববান হয়ে থাকে। গর্ব-অহংকার, ওদ্ধত্য ও অশ্লীলতা ত্যাগ করে আচরণিক জীবনের সকল ক্ষেত্রে নীতি-আদর্শ বিশেষত কুরআন-সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের মাধ্যমে শালীনতা অর্জন করা সম্ভব। ইসলামে শালীনাতার গুরুত্ব অপরিসীম। শালীনতা বিবর্জিত হওয়ায় মানুষ দিনে দিনে ইভটিজিংসহ সামাজিক নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। অথচ পবিত্র কোরান ঘোষনা করছে, আল্লাহ তায়ালা বলছেন, '(হে মুহাম্মাদ) মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে।' তেমনি ভাবে নারীদের ব্যপারেও বলা হয়েছে, 'মুমিন নারীদেরও বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকেও সংযত রাখে, (সুরা মুমিনুন)।' মুসলিম শরীফের হাদিসের মধ্যে মহানবি স. বলেছেন, 'লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়।' আরো বলা হয়েছে, 'লজ্জাহীন নারী লবনহীন তরকারীর মত'। 'যার লজ্জা নেই তার ইমান নেই'। সুনানু নাসাইতে বলা হয়েছে, 'লজ্জাশীলতা ইমানের একটি শাখা।' এছাড়াও মহানবি স. বলেছেন, 'অশ্লীলতা যেকোন জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যেকোন জিনিসকে সৌন্দর্যমন্ডিত করে' (তিরমিযি)। শালীনতার নির্দেশ দিয়ে পবিত্র কোরানে বলা হয়েছে, ' আর তোমরা (নারীরা) নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলী যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না' সুরা আহযাব, আয়াত ৩৩। এছাড়াও সুরা নূরে বলা হয়েছে, 'আর তারা যেন তাদের বুকের উপরে ওড়না ফেলে রাখে'। একথা আজ দিবালোকের মতো সত্য যে, পোশাক-পরিচ্ছদ ও চলাফেরায় শালীনতার অভাবে সমাজে অশ্লীলতার প্রসার ঘটছে। ইভটিজিং, যেনা-ব্যভিচার বেড়েই চলেছে। মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের দিকে ধাবিত হচেছ। ফলে সমাজে অনাচার, ব্যভিচার ও অশ্লীলতা ছড়িযে পড়ছে। শালীনতা ও নৈতকি শিক্ষার অভাবে মানুষের কুপ্রবৃত্তি ও কামনা-বাসনা পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ধ্বংস করে দিচেছ। নিজ বাবা-মাকে খুন করা ঐশী তার জ্বলন্ত প্রমাণ। আমরা চাইনা পৃথিবীতে আর কোন ঐশীর জন্ম হোক। আর তা বাস্তবায়ন করতে চাইলে আপনা আমাকে ফিরে আসতে হবে ইসলামে আদর্শিক মূল্যবোধের দিকে। যেখানে মহানবী স. বলেছেন, 'তোমাদের কেউ যদি কোন অপরিচিতা নারীর দিকে যৌনললুপ দৃষ্টিতে তাকায় তবে কেয়ামতের দিন তার চোখে উত্তপ্ত গলিত লোহা ঢেলে দেয়া হবে।' সুতরাং আমরা যদি এ হাদিস অনুযায়ী আমল করতে পারি তবে আমরা আমাদের মা-বোনদের সম্মান করতে সক্ষম হবো। তাছাড়া পবিত্র কোরানে আল্লাহ তায়ালা বলেছেন, 'যেনাকারী ও যেনাকারীনী উভয়ই জাহান্নামী।' আল্লাহ তায়ালা আমাদের সকলকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করুন। আমিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×