somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএইচ মাহিনী
আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত। -বি.এইচ.মাহিনী

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র রমজান মাসের রোজা প্রত্যেক সক্ষম ব্যক্তির জন্য ফরয ইবাদত। আর রমজানে পর শাওয়ালের ছয় রোজা একটি নফল ইবাদত। তবে এ রোজার গুরুত্ব অপরিসীম। মহানবী সা. বলেছেন ‘যে ব্যক্তি রমজান রমজান মাসের রোজা রাখল অত:পর শাওয়াল মাসের ছয় রোজাও রাখল ওই ব্যক্তি যেন সারা বছরই রোজা রাখল।’ (সহিহ মুসলিম-১১৬৪) এ হাসিসের ব্যাখ্যায় ইমাম নববি (রহ.) বলেন আলিম সম্প্রদায় বলেন, ‘এ ছয় রোজাকে পুরো এক বছরের রোজার সওয়াবের পর্যায়ভূক্ত করা হয়েছে এজন্য যে, বান্দার প্রতিটি ভালো আমলকে আল্লাহ তায়ালা ১০ গুন সওয়াব বৃদ্ধি করে দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘যে একটি সৎ কাজ করবে, সে তার ১০ গুন সওয়াব পাবে। (সুরা আনআম : ১৬০)। এর ব্যাখ্যায় হাদিস শরীফে বলা হয়েছে, ‘নেক আমলের সওয়াব ১০ গুন পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয়। (সুনানে কুবরা, বায়হাকি: ২/১৬৩)।
সুতরাং দেখা যাচ্ছে রমজানের ৩০ রোজা আর শাওয়ালের ছয়টিসহ ৩৬টি রোজা হয়। ৩৬ কে ১০ গুন বৃদ্ধি করলে ৩৬০ হয়। অতএব শাওয়ালের ৬টিসহ বছরে মোট ৩৬টি রোজা রাখলে পূর্ণ বছর তথা ৩৬০ দিনই রোজা রাখা হয়। অর্থৎ সারা বছরই রোজা রাখা হয়।
আবু আইয়ুব আনসারি রা. থেকে বর্ণিত আছে, রাসূল সা. বলেছেন, ‘যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে, তারপর শাওয়ালের ছয়টি সিয়াম পালন করবে সে যেন যুগ যুগ ধরে সিয়াম পালন করল। (সহিহ মুসলিম : ১১৬৪)।
হযরত সাওবান রা. থেকে বর্ণিত রাসূল সা. বলেছেন, ‘রমজানের সিয়াম ৩০ রোজা ১০ মাসের অর্থৎ ৩০০ রোজার সমতুল্য; আর শাওয়ালের ছয় রোজা দুই মাসের ৬০ রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের সিয়াম।
অপর এক বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি রমজানের সিয়াম শেষে ছয় দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর সিয়াম পালনের সমতুল্য। (মুসনাদে আহমাদ : ৫/২৮০; দারেমি : ১৭৫৫)।
এক হাদিসে এসেছে, ‘মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়’। তবে যে ব্যক্তি শাওয়ালের রোজা রেখে মারা গেল তার আমল বন্ধ হলো না। কারণ সে তো সারা বছরই রোজাদার।
শাওয়ালের ছয় রোজা ধারাবাহিকভাবে অথবা বিরতি দিয়ে রাখা যায়। কারও যদি রমজানের কাজা রোজা থেকে থাকে, তবে প্রথমে রমজানের কাজা রোজা আদায় করবে, এরপর শাওয়ালের রোজা রাখবে। একটি বর্ণনায় পাওয়া যায়, প্রিয় নবী সা. আরও এরশাদ করেছেন, আল্লাহ তায়ালা শাওয়াল মাসের ছয়দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি ওই ছয় দিন রোজা রাখবে আল্লাহ তায়ালা প্রত্যেক সৃষ্টি জীবের সংখ্যা হিসেবে তার আমলনামায় নেকি লিখে দেবেন, সমপরিমাণ বদ আমল দূর করে দিবেন এবং পরকালে তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। আল্লাহ যেন আমাদের সকলকে শাওয়ালের ছয়টি রোজ রাখার তৌফিক দান করেন। আমিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×