"মাঝে মাঝে আমার এমন মনে হয় সারারাত জেগে থাকি, বাড়ির পাশে পুকুরপাড়ে জামগাছটার গোড়ায় বসে থাকি আকাশের দিকে তাকিয়ে । জামগাছের গোড়ায় বসে আকাশটা ঠিক দেখা যায় না, পাতার ফাঁক দিয়ে এক চিলতে যা দেখা যায়, তাতেই আমি মুগ্ধ হয়ে যাই। কোনো কোনো রাতে আকাশ থেকে এক একটা উল্কাপিণ্ড ছুটে আসে, কী যে তার রঙ, চারপাশে রঙিন করে ফেলে আর একরাশ স্বপ্নিল মোহময়তা ভীড় করে মনের অন্তরালে । মনে হতে থাকে সামনের সুবিশাল আকাশটাতে মনঘুড়িটা হয়ে উড়ে বেড়ায়, হারিয়ে যায় অন্তরালের দিগবিলীনে। অামার আমি হারিয়ে গেছি পাচ্ছিনা নিজেকে খুঁজে হায়,অন্ধকারে আলোর মাঝে তাই নিজেকে আজো খুঁজে বেড়াই ।কখনো হঠাৎ ঘোর ভেঙ্গে গেলে এত এত তারা গুনে দিশেহারা ক্লান্ত হয়ে মনে হতো জীবনেরও আরো কতো মানে যে হয় তা কেবল সময়ের সাথে পথ চলে বোঝা গেল। তবে এমন একলা রাতে বিবর্নতার ফাঁকে আমি সবচেয়ে মুগ্ধ হই রাতজাগা পাখির গান শুনে। একা একা জামগাছের পাকা জাম খায় সারা রাত, আর একটু পর পর গান গেয়ে ওঠে একা একাই। ওদের গানটা ঠিক গানের মতো শোনায় না, মনে হয় কাঁদছে, প্রিয় কাউকে হারানোর বেদনায় কাঁদছে। প্রতিটা নক্ষত্র দেখে মনে হচ্ছে একেকটা পাহারাদার, মনে হয় জ্বলছে অনন্তকাল ধরে শুধু আমার অপেক্ষায়। অথচ আমি কিছুই জানি না,, কি স্বপ্নে বেঁচে যায় কার তরে, জীবনের কি মানে? শুধু মনে হয় দুরে যায়,, দুরে বহুদুরে ওই সুদূরবিস্তৃত নক্ষত্রপানে।। """
আলোচিত ব্লগ
প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ৯৯

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।