"" কখনো কখনো নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়, এতো এতো অপ্রাপ্তির ভীড়ে কিছু মুহূর্ত হয় মহা মূল্যবান অক্সিজেনের মতো। বিষয়বস্তুু অনেকটা কতকাল নিসঙ্গতা কাটানোর পর মনের অাবেশে আড়মোড়া ভেঙ্গে হাই তোলার মতন, অথবা মনে হবে অবিরাম বর্ষার দিনে হঠাৎ একদিন ভর দুপুরবেলা যেন এক চিলতে সোনালি রোদ এলোচুলে বিলি কেটে দেওয়ার মতন অথবা অজস্রকাল মৌনব্রত শেষে একফোঁটা পবিত্র অশ্রুজল । আমার এমনই হঠাৎ কোন একদিন কতটা সময় নিজেকে মনে হয় অন্যরকম, অস্বাভাবিক অথবা নিজের বিরুদ্ধাচরণ। অার একটা নির্ঘুম রাতের সফল পরিসমাপ্তি। হয়তো কেউ বুঝেও বুঝল না, দেখেও দেখলো না, শুনেও শুনল না তাতে পথিকের কি আসে যায়?
মাঝে মাঝে কেন যে এমন হয়!! বাস্তব জীবনে যদিও আমি যথেষ্টই আবেগমুক্ত। জগতের কোনকিছুই আমাকে টানে না, এমনকি নিজেকেও না । কখন কিভাবে কেন এমন মনোভাব আমার ভিতরে গেঁথে গেছে ঠিক বুঝতে পারিনা আমি। কাছের কিছু বন্ধু-বান্ধব নিজেকে মহাপুরুষ বানানোর ধান্দায় অাছি বলে টিটকারি করতেও ভোলে না। তবে সত্যি আমি জানিনা জীবন কেমন? জীবনের কত রুপ। বুঝতে পারিনা কেন আমরা সবাই সবার,, আবার দিন শেষে সবাই যার যার তার তার। জীবনের জটিল অংক বোঝা বড় দায়। তবে এটা সত্য, সময় পরিবর্তনশীল আর ভবিষ্যত অজ্ঞাত। যদিও কেউ জানিনা কোথায় যাচ্ছি,,,জীবনের কি হেতু। তবুও এ যেন এক আনন্দলোকের তীর্থযাত্রা। অনন্তের দিকে সবাই মিলে হেঁঠে যাচ্ছি একে অপরের গা ঘেঁষে পায়ে পা মিলিয়ে পাশাপাশি খেলার ছলে দেখবো বলে জীবনের নতুন মানে ""

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

