চারিদিকে শুধু লোভের হাতছানি। সবাই নিজের লাভটা বুঝতে ব্যস্ত। কেউ একটুও ছাড় দিতে চায় না। সব কাজের সাথে স্বার্থ জড়িত। কেউ নিঃস্বার্থ হয়ে কাজ করে না। আর করবেই বা কেন? নিজে ঠিকমত বাঁচতে হবে না?
এই যুগে কিছু পরাজিত মানুষ এখনও বিবেক মেনে কাজ করে। তারা কোনকিছুতে ব্যর্থ হলে এই ভেবে মনে আনন্দ পায় যে বিবেকের কাছে কোনো জবাবদিহিতা রাখিনি। সেইসব পরাজিত মানুষের জন্য শুধুই আফসোস। বিবেকের কাছে দায়বদ্ধ থেকে পৃথিবীতে কেউ সফল হতে পারেনি। পৃথিবীর সব বড় বড় সফল ব্যক্তিরা শুরুতে বিবেক বিসর্জন দিয়ে নিজেকে পশুতে পরিণত করেছে তারপর সাফল্যের খোঁজ পেয়েছে। বিবেক শুধুই মনের উপর চাপ বাড়ায়।
আসুন বিবেক নামক মিথ্যা আবেগ থেকে নিজেদের মুক্ত করি, সবকিছু যুক্তি দিয়ে বিবেচনা করি। আমাকে সাফল্য লাভ করতে হলে আরেকজনকে অবশ্যই ঠকাতে হবে। সাফল্য লাভের পথে বিবেককে আঁকড়ে ধরলে জীবনেও সাফল্য আসবে না। বিবেক শুধু ব্যর্থ আর দুর্বলের অবলম্বন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


