মনে পড়ে ২০১৩ জানুয়ারীর ১ তারিখে এ রকম সবাই সবাইকে Happy New Year সম্ভাষণ করেছিল। ২০১৩ তে কি আমরা হ্যাপি ছিলাম? ব্যাপারটা খুব বেশী রকমের আপেক্ষিক হলেও আমরা যদি সভ্যতার স্রোতের এক এক জন সাঁতারু হয়ে থাকি, তবে একটু অন্য ভাবে তাকে অবশ্যই দেখা যায়।
ঘোর অন্ধকারের পরে যদি আলোর আশা না করি তবে বাঁচবো কিসের জন্য? সিডরের দাপটের পরে প্রায় উলঙ্গ সুন্দরবন আজ আবার সবুজের বিশাল লীলা। বিধাতার কর্তৃক অমোঘ পরিনতির কথা হয়তো একটু অন্যভাবে বলেছিলেন ম্যালথাস তার জনসংখ্যা ত্বত্তে। কিন্তু একথা আজ আর এই একবিংশ শতাব্দীর মানুষদের নতুন করে বুঝাবার দরকার নেই যে 'তুমি যদি প্রকৃতির উপর হাত দাও, তবে তার রুদ্ররুপ দেখার জন্য প্রস্তুত থেকো"। আজ আমাদের দেশের যে অস্থিশীল অবস্থা, যে কালো মেঘের আনাগোনা চারিদিকে তার পরিনতি আমি হলফ করে বলতে পারি ভালোর দিকে। কিন্তু সেই ‘ভাল’ হয়তো ‘দীর্ঘমেয়াদে’। ‘স্বল্পমেয়াদে’ পরিনতি ভাল কিংবা খারাপ যে কোনটাই হতে পারে। কিন্তু এই রাজনৈতিক অস্থিতিবস্থা যে সবচেয়ে কুফল দিকটি নিয়ে আসছে তা হল ‘সামগ্রিক অস্থিরতা’। সমাজ বিজ্ঞানের ছাত্র না হলেও একটুকু বোধ নিশ্চয়ই আছে যে অস্থির একটা সমাজের দিকে আমরা হয়তো ‘মধ্যমেয়াদে’ প্রবেশ করতে যাচ্ছি যেখানে সামজিক দায়বদ্ধতা থেকে মানুষ নিজেকে মানসিক ভাবে নিজের অজান্তেই মুক্ত করে রাখতে পারে। রাজনৈতিক দোদুল্যমানতা সামগ্রিক ভাবে ধীরে ধীরে একটা অনুশীলন দেশের মানুষকে করাচ্ছে যাকে ভাল বলা যায় না। আর এর ফল হবে অসামজিক কার্যকলাপ, হত্যা, খুন, ধর্ষণ, লুন্ঠন ইত্যাদি ইত্যাদি। রাজনৈতির আদর্শই একটি জাতিকে পথ দেখায়। তাকে সামগ্রিক ভাবে বাচতেঁ শেখায়। অনুপ্রেরণা যোগায় নতুন কিছু করার। দেশ গড়ার প্রত্যয় তখনই বাস্তবিকভাবে দেশের প্রতিটি মানুষের ভিতরে দেখা যাবে যখন রাজনীতি তার পথ দেখাবে।
আফগানিস্তানে একটা প্রবাদ আছে: “রক্তের দাগ কখনো রক্ত দিয়ে মোছা যায় না”। এ দাগ মুছতে হয় উদারতা দিয়ে, মাথায় হাত বুলিয়ে, বুকে টেনে নিয়ে। ক্ষমা আর উদারতার অপর মেরুতেই বিভাজন আর বিশৃঙ্খলার আবাসভূমি। দেশের এই ক্রান্তিলগ্নে যা দরকার তা হল ঐক্য আর ঐক্য কখনোই দমন পীড়নে আসে না। মহাকালের সমসাময়িক সাক্ষীদাতা হিসেবে আমরা যেন কোরআনের এই কথা ভুলে না যাই যে ‘ইতিহাস পুনরাবৃত্ত হয়’।
সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



