কর্তাদের নিবুদ্ধিতা, দেড় লাখ শিক্ষার্থীর অসহায়ত্ব আর মনোপলি ব্যবসার গল্প
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু আগে টেলিটকের একটা সিম কিনে নিয়ে আসলাম। আমার জন্য নয়; ছোট ভাইয়ের জন্য, তার যদিও একটি সিম রয়েছে। ঘটনা হলো- এবার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় মোবাইল ফোনের মাধ্যমে তাদের ভর্তি ফরম বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি ও জগন্নাথ আরো থাকতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যুক্তি হচ্ছে, বিভিন্ন কোটিং সেন্টার ভর্তি ফরম কেন্দ্রিক প্রতি বছর অতিরিক্ত অর্থ আয় করে, এটা বন্ধ করা। অপর যুক্তি হচ্ছে, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করা। খুবই চমৎকার যু্ক্তি। শিক্ষার্থীরাও আশান্বিত, সাথে সাথে অভিভাবকরাও- এবার বুঝি ভোগান্তি লাঘব হতে যাচ্ছে। যারা গরিব তাদের অর্থের সাশ্রয় হতে যাচ্ছে। কিন্তু বিধি বাম। এত সহজেই কি বাংলাদেশে নাগরিক সুবিধা পাওযা সম্ভব!
বাস্তবতা হচ্ছে অধিকাংশ মানুষ টেলিটক ব্যবহার করে না। বাংলাদেশে সম্ভবত সবচেয়ে কম গ্রাহক টেলিটকের। আর বিশ্ববিদ্যালয়গুলো কিনা ঐ টেলিটকের সাথেই চুক্তি করলো! কেন অন্য অপারেটরদের সাথে চুক্তি করলে দোষটা কী হতো? আর পরিণামে শিক্ষার্থীদের ঝোলায় কী গেলো? শিক্ষার্থীরা দেখলো- টেলিটক সিম নিজেরতো নেই-ই পরিচিত কারোও নেই। বাধ্য হয়ে ১৭০ টাকায় একটা সিম তাকে কিনতে হবে। আর যারা সিম কিনবে না তাদের হয়তো রাস্তার পাশের কোন দোকান থেকে ভর্তি ফরমের প্রক্রিয়াটি সম্মন্ন করতে হবে টাকার বিনিময়ে। যেই লাউ সেই কদু। শিক্ষার্থীর অর্থ ব্যয় হ্রাস আর ভোগান্তি লাঘবের স্বপ্ন অধরাই থেকে যাবে। মাঝখান থেকে কোচিং সেন্টারের ব্যবসা স্থানান্তরিত হবে টেলিটকে আর রাস্তার পাশের দোকানে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন