মওলানা আব্বাস জানেনা, হারাধন জানেনা
ছোট স্যার, বড় স্যার কেউ জানেনা ।
নুতন জুতার গন্ধের মত কড়ি ফেল
তাহলেই আরাফাতের ময়দানের মত দৌড়াবে ।
যেভাবে শিমসন দৌড়েছিল প্যালেস্টাইনী সংহারে ।
যেভাবে হারিয়ে যাওয়া ঘুড়ির পিছে শৈশবে মতলুবর দৌড়েছিল ।
যেভাবে ছমিরন বেওয়া থকে রোপা আমন ধানের খেত মারিয়ে থক থকে কাদা মারিয়ে হাটুর উপরে কাপড় তুলে রিলিফ নিতে দৌড়েছিল ।
সেভাবে মওলানা আব্বাস, হারাধন দৌড়াবে উদ্ধশ্বাসে ।
মরার গরুর মাংসের গন্ধ পাওয়া শকুনের নাকের মত কড়ির গন্ধ পাবে ।
আর উদ্ধশ্বাসে দৌড়াবে ।
কড়ির গন্ধ না পেলে মওলানা আব্বাস, হারাধন, ছোট স্যার, বড় স্যার সবাই
পুকুরের কচুড়ীপানার মত স্থবীর । বাতাসের দোলাতেও স্থবীর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

