এদেশে পদ্মা সেতুর আগে দরকার রিকশা ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট । বিসিএস এ রিকশা ব্যবস্থাপনা নামে একটা ক্যাডার খোলা উচিত । ঢাকায় মানুষ কত ? আর রিকশার সংখ্যা কত ? কারও জানা নাই ।
বেশির ভাগ রিকশার পেছনে দেখি দুস্থ পংগু মুক্তিযোদ্ধা সমিতি । এভাবেই চলছে । কোন রাস্তায় রিকশা চলবে আর কোন রাস্তায় চলবে না কোন বিধিনিষেধ নেই । আনসার এদেশের অনেক বড় স্যার এই স্যার কে টাকা দিলেই রিকশা সব রোডে যেতে পারে । আমাদের ভিষন প্রিয় এই আনসার বড় স্যার নামে বিসিএস এ ক্যাডার আছে । তাহলে রিকশা ব্যবস্থাপনা নামে একটা ক্যাডার কেন থাকবেনা ।
আনসার স্যারদের লোগো টা হওয়া উচিত ছিল প্রকাশ্য ঘুষ নিন আনসারে যোগ দিন ।
সরকারের আদেশ যদি হয় "না" বা সাময়িক বন্ধ । তাহলেই সেরেছে । ওখানেই টাকা খাওয়া মেশিন ষ্টার্ট হয় । যেমন ঢাকার বাসাবাড়ীতে গ্যাসের লাইন দেয়া বন্ধ । মেশিন ষ্টার্ট । পুরনো লাইন দেখিয়ে গ্যাসের লাইন আপনার বাসায় ঢুকে যাবে মন্টুর বিনিময়ে । যে রাস্তায় রিকশা চলবে না সে রাস্তার মুখে বড় স্যার আনসার থাকবে প্রকাশ্য ঘুষ বা মন্টু নেবে দেন আপনার রিকশা ছেড়ে দেবে ।
পুনশ্চ: শাহবাগ সরকার এর মুখপাত্র এমরান সরকার ও লাকি আক্তার এর কাছে রিকশা ম্যানেজম্যান্ট ডিপা: খোলার ব্যাপারে আবেদন করা হবে আগামী লাল শুক্রবারে । যারা যারা যোগ দিতে চান তারা ৫ টা মোমবাতি, একটা ম্যাচ, নিয়ে আসবেন । রিকশা ম্যানেজম্যান্ট ডিপা: খোলার জন্য সেখানে মোমবাতি প্রজ্জলন হবে ।
আর হবে সুচনা সংগিত
সবাই কোরাশ করে গাইবে
আরে ও রিকশাওয়ালা
তুই যে গলার মালা
তোরে ছাড়া বাচিনা
হায়রে পীড়িত মানে যন্ত্রনা
সেপ্টেম্বর - ২০১৩
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



