somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ফোকলোর

২৯ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা মদ : ( কেজি দরে বিক্রী হয় জেলা ও মফস্বল শহরে একবার খেলে সারা জীবন ওই রাস্তা দিয়ে হাটবেনা আর নিয়মিত খেলে লিভার সিরোসিস কনফার্ম ) । মাঝে মাঝে একবারে মেলাজন মারা যায় ।

বাংলা চাল : (চালের ভিতরে পাথর, ইটের টুকরা থাকবে) বিশেষ করে জেল খানার কয়েদিদের জন্য ব্যবহৃত চাল । হাসপাতালে রোগীদের জন্য ব্যবহার হয় ।

বাংলা টিস্যু : ( হোটেল আল সালাদিয়াতে খেতে বসলে বা খাবার শেষে হাত ধোয়ার পর পুরাতন পত্রিকার চার কোনা অংশ যা হাত মোছার জন্য দেয়া হয় )

বাংলা রেস্টুরেন্ট - শিশার বড় পাত্রতে লাল টকটেক রুই মাছ রান্না থাকবে দেখলে খেতে মন চাইবে । উপরে মাছি উড়বে । হোটেলের মালিক ঘর্মাক্ত বগল মোছা গামছা উপরে দিয়ে বাতাস করবে যাতে মাছি না বসে ।

বাংলা আটা ( জিন্নাহ মারা যাওয়া আমলের আটা মরা পোকা থাকবে) । জেলখানা, হাসাপাতালে ব্যবহার হয় ।

বাংলা চিনি ( চিনিকলের মেয়াদ উত্তির্ন গলে যাওয়া চিনি । ইনডিয়ান চিনিতে দেশ সয়লাব হবে । কিন্তু দেশীয় চিনি সুগার মিলে পচে যাবে বা পরে যেটা খাবার অনুপযুক্ত হয়ে রমজান মাসে টিসিবির ভ্যানে, ট্রাকে পাওয়া যায় ) ।

বাংলা ডাল ( এক মুঠ ডালের ভিতর চার বালতি পানি দিয়ে রান্না যেখানে ডাল খুজতে গেলে আমেরিকান মেরিন সোলজার ডুবুরী হিসেবে দরকার ) ।

বাংলা জাহাজ ( চারশ বা এক হাজার যাত্রী নিয়ে যে লন্চ ডুববে । ডোবার পর সেই লন্চকে উদ্ধার করতে যে জাহাজ আসবে । যাত্রী উদ্ধার হবার আগেই মিশন শেষ করবে । পরে জনগন প্রাচীন পদ্ধতিতে দড়ির মাথায় ভারী যন্ত্র দিয়ে জাহাজ উদ্ধারের চেষ্টা করলে সে কাজকে বাংলা পুলিশ বন্ধ করে দেবে ।

বাংলা টিন ( চার বছরের বাচ্চাকে ওই টিনের চালে উঠায় দিলে টিনের ঢেউ বাকা হবে প্রতি বর্ষার আগে দুই একটা টিন বদলাতে হবে)

বাংলা লুংগি : যে লুংগি পড়ে সুর্যের আলোর বিপরীতে দাড়ালে নীচের চেতনা এরিয়া চশমা সহ বা ছাড়া পুরোপুরি বোঝা যায় ।

বাংলা হোটেল : টকটকে লাল রান্না করা খাবার । খাবার পরিবেশনকারী কখনো বগল চুলকাচ্ছেন, কখনো পশ্চাদদেশ চুলকাচ্ছেন, কখনো বিড়ি খাচ্ছেন পরে সেই হাত আবার তরকারীতে দিচ্ছেন বা আটা ময়দার ভিতরে দিচ্ছেন । মরা মুরগী রান্না এখানে ডাল ভাত ।

বাংলা গাড়ী : নসিমন, করিমন, স্যালোমেশিন লাগিয়ে চালানো ইত্যাদি ।

বাংলা মাইর - কে কাকে কেন মারছে কেউ কিছু জানেনা ।

বাংলা ভাই : বিশাল এক ভাই মানুষ কে গাছে ঝুলাইয়া মারে পরে আবার তার ফাসি হয় ।

বাংলা তদন্ত : যার শুরু আছে শেষ নাই ।

বাংলা ট্রাক : রাতের বেলা বালি, ইট টানা ট্রাক । খালেদা জিয়ার বাড়ীর সামনে ব্যবহৃত ।

বাংলা মুভি : চার মন ওজনের নায়িকাকে পাতলা ফিনে ফিনে নায়ক কোলে নিচ্ছে । কাটপিস থাকবে । কম্বলের নীচে ঘুমাতে যাওয়া ছেলে ঘুম থেকে নায়ক হিসেবে জেগে উঠবে । নায়িকা সেলাই মেশিন চালাতে চালাতে গার্মেন্টের মালিক হবে । পুলিশের ডায়ালগ থাকবে আইন হাতে তুলে নেবেন না । নায়ক মদ খেতে খেতে ডানে বামে দুলবে আর বলবে এই সমাজ আমাকে মদখোর বানিয়েছে । বা কাচের বোতলে করে হাসাপাতালে মায়ের জন্য রক্ত নিয়ে যাবার সময় ভিলেন ধরবে । এবং বলবে রক্ত দিবি না জীবন দিবি । বা নায়কের মাথার পেছনে একটা লাঠি দিয়ে আঘাত করলে স্মৃতি শক্তি ফেরত আসবে ।

বাংলা চ্যানেল : প্রাইভেট টিভি চ্যানেল । পাচ মিনিট নাটক ২০ মিনিট বিগ্গাপন । আর চ্যানেলের মালিক কে তার পরিবার কে সারা দেশ চিনবে ।

বাংলা টিভি : বিটিভি । সেইটাতে শুধু বাতাবী লেবুর চাষাবাদের বাম্পার ফলন হয়েছে বলে আশাবাদ ব্যাক্ত করা হবে ।


বাংলা রেডিও : বাংলাদেশ বেতার ।

বাংলা বিচার : বছরের পর বছর কোর্টে হাজিরা ।

বাংলা কলেজ : গাবতলী টেকনিক্যালের পাশে অবস্থিত ।

বাংলা ভার্সিটি : ইকবাল রোড, মোহাম্মদপুরে অবস্থিত ।

বাংলা বিমান : ফ্লাইট টাইম ঠিক থাকবে না । বছরের পর বছর লস দিয়ে চলবে । তৃতীয় শ্রেনীর কর্মচারী পুরা এয়ারপোর্ট সমস্ত কার্যক্রম বন্ধ করার খমতা রাখে ।

বাংলা পরীখ্খা : ক্লাশ ফাইভ থেকে বিসিএস সব প্রশ্ন ফাশ ।

বাংলা জেলখানা : ধারন খমতার চেয়ে বেশি কয়েদি । ধারন খমতা ৩৫ হাজার কয়েদী থাকবে ৭০ হাজার ।

বাংলা ফুটবল : রেফারী কে মার কিংবা বিপখ্খদলের পেলেয়ার এর নাক ফাটানো ।

বাংলা ওয়াশ : বুড়িগংগার ময়লা পানি দিয়ে কাপড় ধোয়া । যাহা ইদানিং ক্রিকেটে ব্যবহার হচ্ছে ।

বাংলা রাস্তা: ঠাডারী বাজারের রাস্তা খানাখন্দে ভরা ।

বাংলা মেঠোপথ : বর্ষার সময় হাটু কাদা ।

বাংলা সাবান : সারাদিন ঘষলে ফেনা হয়না । মফস্বল শহরে ও গ্রামে বেশি ব্যবহার হয় ।

বাংলা ইলেকশন : গত দুবার যা হল । তাহাজ্জুদ পড়ে ভোট ।


বাংলা পাড়া - বেগম পাড়া । ক্যানাডার টরোন্টতে অবস্থিত ।

সো আমাদের ষ্টানডার্ড এমনি এর চেয়ে বেশি আশা করা ঠিক না ।


২৯/৪/২০১৫
ইকবাল রোড মোহাম্মপুর ।

সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×