somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ফোকলোর

২২ শে মে, ২০১৯ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তাড়াতাড়ি বাসায় এলাম । এসে ভালই করেছি । পরে দেখলাম ঝড় এল । এদিকে আমার শাশুরী মহাশয়া এসেছেন । মনে মনে বলছি কারেন্ট টা না গেলেই হয় ।
ছাগল কে যেমন কাঠাল পাতা দিলে ঠান্ডা ওনিও তেমন একটা টিভি আর সাথে জি বাংলা চ্যানেল দিলেই আর কিছু লাগবেনা । কোন নায়িকার ঘর ভাংল, কে কোন ড্রেস পড়ল, ।

সালমান খানের জ্বর হলে ১২০ কোটি ইন্ডিয়ান অার ২০ কোটি বাংগালীর মধ্যে যে মানুষটার টেনশন সবচেয়ে বেশি তিনি আমার শাশুরী । মাঝে মাঝে মনে হয় সালমান তার বোনের ছেলে । সালমান কেন বিয়ে করছেনা ? রানীর কেন বিয়ে হচ্ছেনা ? বচ্চন সাহেব বুড়া হল ।
আমি বউরে বলি ওই যে মেড ইন পাবনা । একটু তো থাকবেই । একটু থাকা দোষের না । গ্যানি মানুষদের একটু থাকে । ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরীর বহু বই তিনি পড়া শেষ করেছেন ।

একদিন লালমাটিয়ার শিপার ভাই বল্ল তার এক আত্মীয়ের বিয়ের কথা হইছে বাংলাদেশী ছেলে আমেরিকায় নাসায় চাকুরী করে । শিপার ভাই রাজী না ।
বল্লাম কেন ?
শিপার ভাইযের উওর আরে হালায় তো পাগলা । পাগলা না হইলে নাসায় চাকুরী কেউ পায় । আমি হো হো করে হাসি ।
শিপার ভাই সিগারেটে ভাব নিয়া টান দিয়া বলে হাসেন ক্যান !
১৫ বছরে আমেরিকা ভাইজ্যা খাইছি ।

একবার আমেরিকার রাস্তায় পেছনের গাড়ী ওভারটেক করার সময় আমার শাশুরীর কে বলে
এজ হোল । এজহোল শুনে তিনি মহাখুশি
তার বক্তব্য কত ভদ্রগালি । গাধার গর্ত । বাংগালি হলে কি কি বলত ।
তাকে বোঝানোর পর সে বলে কি কাউলা বেটা আমাকে এই গালি দিল ?

তিনি ৩০ টাকার পালং শাক রান্না করে তার পেছনে ১০০০ টাকা খরচ করেন । সব বোনের বাড়ী ভা্ইয়ের বাড়ী বাটি বাটি করে পাঠান । গাড়ীতে সিএনজিতে করে । ওই যে মডে ইন পাবনা ।

সকাল বেলা ঘুম থেকে উঠে ইউটিউবে তিনি সালমান খানের নুতন রিলিজ কিছু একটা দেখে দেন নাশতা সারেন কাজের মেয়ে সহ । তারপর আবার ঘুম । সকাল ১০ টায় গেলে মনে বাসায় কেউ নাই । কাজের মেয়ে ও তিনি ঘুম । ঠিকা বুয়া এলে তার ঘুম ভাংগে । রান্নার ডিরেকশন দ্যান । আবার জিবাংলা চ্যানেল । রান্না করে বুয়া চলে যায় । সেই রান্না ফৃজে উঠে । সব সময় মুরগী রান্না হবে । আর ডাল থাকবে কমন । দুপুর বা রাতে রান্না করা মুরগী ফৃজ থেকে বের করে তার শখের মাইক্রোওয়েভ যেটা তিনি লন্ডন থেকে এনেছেন যখন জন মেজর ছিল বৃটেনের প্রাইম মিনিষ্টার সেটাতে দেবেন গরম হবে তারপর খাওয়া ।

মুরগীর চেহারা দেখলে মনে হয় আমার দিকে তাকিয়ে হাসছে । বংগবন্ধুর আমলের রান্না করা মুরগী । আর ডাল সে যেন ঢাকার টেমস বুড়িগংগার পানি । এই তাকিয়ে থাকা মুরগী দেখতে দেখতে আমার খাবারের মেনু থেকে মুরগী বাদ দিছি । কারও বাসায় অফার করলে বংগবন্ধুর আমলের রান্না করা মুরগীর হাসির কথা মনে পড়ে । খাইনা ।
বিয়ের পর তিনি তার মেয়েকে চুপি চুপি জিগ্গেস করেন কিবরিয়া যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তো বলবা আমি জায়গা মত সুপারি দিয়ে দেব । আমি হো হো করে হাসি ।

আমেরিকার ভিসা পাবার পর তিনি আবার মেয়েকে চুপি চুপি বলেন কিবরিয়া ভাগবে না তো আমেরিকায়।
বউকে বল্লাম তোমার বাপের সব টাকা মেরে না দেয়া পর্যন্ত আপাতত যাত্রা বিরতী ।

ইসকাটন, ঢাকা
১৪/০৫/২০১৪

আমরা এখানে আসবার প্রায় বছর খানেক পর তিনিও ক্যানাডিয়ান ভিসা নিলেন । টিকিট কাটা হল । তিনি আসবেন ক্যানাডা । আসার আগেই তারজন্য জিবাংলা, চ্যানেল আই রেডি করা হল । সাথে নুতন একটা মোবাইল এবং সিম । মোটামুটি ওনি ঘুমানো বাদে সবসময় চলছে রানী রাসমনি, সারেগামা । ভুলে গেছিলাম কেকা ফেরদৌসির কথা । তাকেও ইদানিং দেখছি । ওনার সুবাদে চ্যানেল আইতে ।

এখানে রান্না করে পালং বা পুইশাক পাঠানোর উপায় নাই । তাই ওনি ভাইবারে ছোটবোন কে অস্ট্রেলিয়াতে প্রতিদিন একবার ফোন দেবেন । তারপর ঢাকাতে বাকী দুবোন কে ফোন দেবেন । মজার বিষয় হল অস্ট্রেলিয়া কথা শেষে ঢাকাতে ফোন দিয়ে বাকী দু বোন কে বলে অস্ট্রেয়িাতে কথা হয়েছে । ও ভাল আছে । তোরাও খোজ নে । এইভাবে প্রতিদিন ধানমন্ডির চক্রকার বাসের মত তাদের আলাপ চলতেই থাকে । বিয়ের প্রথম মাসেই খালু শ্বশুর বলেছিল বাবা তোমার শ্বাশুরীরা জামাইকে ছাড়তে পারে তাদের ভাইবোনের জন্য । সেই থেকে এখন বার বারই মনে হয় ওই যে মেড ইন পাবনা ।

ওখানে হাসপাতাল কেন হয়েছিল ? পাবনার লোক বলে হবার কথা ছিল পাটনায় পরে সেটা নামের ভুলে হয়ে যায় পাবনায় । আসল ইতিহাস হল একটা চপার নিয়ে রেকি করছিল কোথায় করা যায় হাসপাতাল ? হঠাত পাবনার সীমান্তে চপার যাওয়া মাত্র জমিতে নীড়ানী দেওয়া কৃষক লুংগী খুলে মাথায় পেচিয়ে হাতের নীড়ানি বা পাসুন দিয়ে চপার কে ঢিল ছুড়তে থাকে । এবং ডিসিশন ফাইনাল করে ফেলে কতৃপখ্খ আমরা পেয়ে গেছি ।

২১/০৫/২০১৯
সেন্টক্যাথেরিন
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ সকাল ৯:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×