somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘটনা অন্যরকমও হতে পারতো

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা তো বোঝাই যাচ্ছে অন্ধ আওয়ামী লীগার ছাড়া সবাই বর্তমান আওয়ামী লীগের একতরফা নির্বাচনের বিপক্ষে ছিল। যে প্রথম সারির বুদ্ধিজীবিরা বরাবরই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ছিল তারাও খোলামেলাভাবে সরকারের সমালোচনা করেছিল ‍এবং এখনও করছে। বাংলাদেশে টক শো আসার পরে আসিফ নজরুল, নুরুল কবির, পিয়াস করিম, মাহফুজুল্লাহরা নাহয় বিএনপির প্রতি সহানুভূতিশীল কিন্তু মাহফুজ আনাম, দেবপ্রিয় ভট্টাচার্য, আকবর আলি খান, কামাল হোসেন, মতিউর রহমান, শাহদীন মালিক, মিজানুর রহমান, সৈয়দ আবুল মকসুদ প্রমূখরা কখনোই বি এন পি’র প্রতি সহানুভূতিশীল ছিলেন না। তারাও বিবেকের তাড়নায় আওয়ামী লীগের হঠকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এই বিবেক যদি মাত্র ১০ জন আওয়ামী লীগের নেতার মধ্যে থাকতো তাহলে ঘটনা অন্যরকমও হতে পারতো। আজকে দেশে এই অচলাবস্থা হতো না।
ভাবুন তো, যদি দেখা যেত, তোফায়েল আহমেদ , আমির হোসেন আমুর মত সিনিয়র নেতার বাস্তবতা মেনে নিয়ে দলের এই সিদ্ধান্তের বিরোধীত‍া করে মন্ত্রীত্ব নিতে অস্বীকার করলো (যেমন ১ বছর আগে করেছিল তোফায়েল আহমেদ) কিংবা দল থেকে পদত্যাগ করলো! আর তাদের দেখাদেখি আরো কয়েকজন এম পি যদি পদত্যাগ করতো তাহলে কি শেখ হাসিনার পক্ষে সম্ভব হতো গণমতের বিরুদ্ধে যেতে? যদি আজকে রাশেদ খান মেনন বিবেকের তাড়নায় মন্ত্রীত্ব না নিয়ে(ঠিক যেমন গত বছর করেছিলেন) প্রতিবাদ করতেন তাহলে কতই না পরিবর্তন হতো রাজনীতিতে! যদি ৩ জনের মধ্যে ১জন নির্বাচন কমিশনও পদত্যাগ করতেন তাহলে একটা ধাক্কা লাগতো ! শেষ জীবনে একটা কাজের কাজ করে যেতে পারতেন তারা। কিন্তু না। তারা শেষ রক্ত বিন্দু পর্যন্ত ‘জ্বি হুজুর’ মার্কা রাজনীতিই করে গেলেন। তুহিন মালিক যেমনটা বলেছিলেন '৬৯-এর গণঅভ্যূত্থানের নায়ক তোফায়েল আহমেদ আজ যান স্বৈরাচার এরশাদের স্ত্রী রওশনের কাছে দেন দরবার করতে! গতকাল ইচ্ছে হচ্ছিল এইচ টি ইমাম, তোফায়েল আহমেদের মনের ভিতর ঢুকতে যে আসলেই তারা কী মন থেকে বলছে এসব? তাদের মত চাটুকার নেতাদের কারণেই শেখ হাসিনা, খালেদা জিয়ারা স্বৈরাচারী হয়ে উঠেন। মাত্র কয়েকজন মিলেও বিরাট একটা পরিবর্তন আনতে পারতেন রাজনীতিতে। তাই এখনকার মত ধিক জানাই তোফায়েল আহমেদ, আমু, মেননদের মত নেতাদের। স্যালুট জানাই কাজী জাফরদের মত নেতাদের যারা শেষ জীবনে এসে বিবেকের কথা শুনেছেন।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×