আজ হজ্জ্ব নয়, আরাফাহ দিবস
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এর আগেও লিখেছিলাম এই বিষয়ে। হয়তো অনেকেই জানেন। আবার অনেকেই নতুন পাঠক হওয়াতে তাদের জ্ঞাতার্থে জানানো।
আজকের মিডিয়া, পত্রিকাগুলোতে একটাই শিরোনাম - আজ পবিত্র হ্জ্জ্ব। এমনকি জামায়াতের পত্রিকা দৈনিক সংগাম আর নয়া দিগন্তর-ও শিরোনাম - আজ পবিত্র হ্জ্জ্ব। টিভি চ্যানেলগুলোতেও একই কথা। অথচ হ্জ্জ্ব একদিনের নয়। হজ্জ্ব শুরু হয় মিনায় প্রবেশের মধ্য দিয়ে, তারপর, আরাফাহ অবস্থান, মুজদালিফায় রাত্রি যাপন, শয়তানকে পাথর মারা, কোরবানি, তাওয়াফ - এর মধ্য দিয়ে শেষ হয়। নিয়তের ভেদে অনেকের কোরবানি দিতে হয় না । তবে বাকীগুলো পালন করতেই হবে। হজ্জ্ব একদিনের হবে না, হয় না। আমাদের মিডিয়াগুলো এত এত জটিল বিষয়ে রিপোর্ট করে, এত এত জানে অথচ প্রতি বছর এই ভুলটা করে। এক দিন আগেই তারা রিপোর্ট করেছিল, হজ্জ্বের মূল আনুষ্ঠানিকতা শুরু(মিনা) আর আরাফাহ দিবস এলেই তারা একযোগে বলে, "আজ পবিত্র হ্জ্জ!"
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন